শিরোনাম
হাইপারসনিক ছাড়াও তিন ধরনের অজানা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান পররাষ্ট্র উপদেষ্টা নিয়ে বিভ্রান্তি দূর করল জামায়াত মারা গেলেন আওয়ামী লীগের সাবেক এমপি প্যারিস ফ্যাশন উইকে আন্তর্জাতিক ডিজাইনারদের সঙ্গে র‍্যাম্পে হাঁটলেন প্রিয়তি এমপিও নীতিমালায় বড় পরিবর্তন পুকুর ভরাটের অভিযোগে মোবাইল কোর্টে জরিমানা,৭ দিনের মধ্যে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ‘আপনাদের মহব্বতকে শ্রদ্ধা করি, তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ’

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শেরপুর প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান

Mehraz Rabbi

শেরপুর  প্রতিনিধি : শ্রীবরদী উপজেলার গারো পাহাড় সীমান্তে চার সাংবাদিকের ওপর চোরাকারবারীদের হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবীতে স্মারকলিপি প্রদান করেছে শেরপুর প্রেসক্লাব। শনিবার (২৫জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট এই স্মারকলিপি প্রদান করা হয়।এসময় শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা বলেন, প্রেসক্লাবের কর্মকর্তারা আইনের উপর আস্থা রেখে আইনের প্রচলিত ধারায় হামলাকারীদের বিরুদ্ধে গত ২৩ জানুয়ারি রাতে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেন। প্রেসক্লাবের নেতৃবৃন্দ আইনের প্রতি শ্রদ্ধা রেখে মামলা ব্যাতিত অন্য কোনো কর্মসূচি গ্রহণ করেননি। কিন্তু উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে, ঘটনার তিন দিন অতিবাহিত হলেও অভিযুক্ত কাউকে আইনের আওতায় আনা হয়নি। এমন ঘটনায় সাংবাদিকরা শঙ্কিত। তাই অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনাসহ গ্রেপ্তারের দাবী জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ।এসময় শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক আবু হানিফসহ অন্যান্য কর্মকর্তা ও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply