শিরোনাম
ছুটির দিনে অর্ধ কোটি টাকার নিয়োগ পরীক্ষা নিয়ে পরস্পর বিরোধী অবস্থানে ইউএনও এবং বিএনপি সভাপতি মনিরুল হক চৌধুরী বাংলাদেশ জাতীয় সংসদের প্যানেল স্পিকার নির্বাচিত রাণীশংকৈলে ঝড়ে ঘরের দেয়াল ধসে স্কুলছাত্রের মৃত্যু সংরক্ষিত নারী আসনে আলোচনায় ঠাকুরগাঁওয়ের মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা পারভীন পাবলিক পরীক্ষার আইন পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে: শিক্ষামন্ত্রী ইরানে যুক্তরাষ্ট্রের আগ্রাসন প্রমাণ করে পারমাণবিক অস্ত্র অপরিহার্য: উত্তর কোরিয়া মার্কিন শক্তির সীমাবদ্ধতা ‌‘চোখে আঙুল দিয়ে’ দেখিয়ে দিলো ইরান দিনাজপুরে প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচির উদ্বোধন ঘিরে প্রস্তুতি সভা আমারপে-তে ১ মিলিয়ন ডলার বিনিয়োগ গ্লোবাল ফিনটেক কোম্পানি সিমপায়সার বিজয়পুর নোয়াপাড়ায় এতিম ছাত্রদের মাঝে নতুন পাঞ্জাবি বিতরণ, মুখে ফুটল আনন্দের হাসি

বরিশাল প্রদেশ বাস্তবায়ন কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত

Mehraz Rabbi

নিজস্ব প্রতিবেদক।।  এলাকা ভিত্তিক শিল্প অঞ্চল গড়ে তোলা সহ রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা সাধারণ মানুষের হাতের নাগালে পাওয়ার লক্ষ্যে, বরিশাল প্রদেশ চাই স্লোগানকে সামনে রেখে, আজ ৭ ফেব্রুয়ারি রোজ শুক্রবার বিকাল ৫ টায় ঢাকার ধানমন্ডির ঝিঙ্গাতলায়, প্লাটিনাম ক্লাবে বরিশাল প্রদেশ বাস্তবায়ন কমিটির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাস্তবায়ন কমিটির সভাপতি সাইফুর রহমান মিঠুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম শামছুল আলম নিক্সন এর সঞ্চালনায় উপস্থিত বরিশাল প্রদেশে বাস্তবায়ন কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ উন্মুক্ত আলোচনা করেন। আলোচনা শেষে দেশের দক্ষিণ অঞ্চলের তেরোটি জেলাকে প্রদেশের অন্তর্ভুক্ত করে বরিশাল প্রদেশ করার জোর দাবি জানানো হয়। নেতৃবৃন্দ যে ১৩ টি জেলাকে বরিশাল প্রদেশে অন্তর্ভুক্ত করেছেন সেই ১৩ টি জেলা হল বরিশাল সদর, ঝালকাঠি, ভোলা, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, মাদারীপুর, গোপালগঞ্জ, লক্ষ্মীপুর, শরীয়তপুর, বাগেরহাট, রাজবাড়ী এবং ফরিদপুর।

Leave a Reply