শিরোনাম
সংরক্ষিত নারী আসন, তৃণমূলের আলোচনায় ঠাকুরগাঁও মহিলাদলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস হাইপারসনিক ছাড়াও তিন ধরনের অজানা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান পররাষ্ট্র উপদেষ্টা নিয়ে বিভ্রান্তি দূর করল জামায়াত মারা গেলেন আওয়ামী লীগের সাবেক এমপি প্যারিস ফ্যাশন উইকে আন্তর্জাতিক ডিজাইনারদের সঙ্গে র‍্যাম্পে হাঁটলেন প্রিয়তি এমপিও নীতিমালায় বড় পরিবর্তন পুকুর ভরাটের অভিযোগে মোবাইল কোর্টে জরিমানা,৭ দিনের মধ্যে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত

ধামরাইয়ে হবু পুত্রবধূর ভাইরাল নাচের ভিডিও দেখে বিয়ে ভেঙ্গে দিলেন পাত্রের বাবা।

Mehraz Rabbi

নিজস্ব প্রতিবেদক।। ধামরাইয়ে বিয়ের দিন তারিখ ঠিক হওয়ার পর কনের ডান্স করার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে পাত্রের এলাকায়।এতে ক্ষুব্ধ হয়ে পাত্রের বাবা বিয়ে ভেঙ্গে দিলে পাত্রের বাবাকে কল করে মামলার হুমকি দিয়েছেন কনের বাবা।

এ সংক্রান্ত একটি কল রেকর্ড আমাদের কাছে এসেছে। মেয়ের বাবার মামলার হুমকির জবাবে ছেলের বাবা বলেন, আমাকে ফাঁসিতে ঝুলালেও এমন যাত্রাপালার মেয়ে আমার বাড়িতে উঠাবো না।দরকার হলে আপনার সব খরচপাতি আমি দিয়ে দেব।এসময় দুজনেই উত্তপ্ত বাক্য বিনিময় করেন।

এ বিষয়ে জানতে পাত্রের মুঠোফোনে কল করলে তিনি জানান, কলেজ পড়ুয়া এক মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে।আগামীকাল বৃহস্পতিবার আমাদের বিয়ের তারিখ ছিল।কিন্তু একটি অপ্রত্যাশিত ঘটনার কারণে আমার বাবা বিয়ে ভেঙ্গে দিয়েছে।বাবাকে অনেক বুঝিয়েছি কিন্তু সে কিছুতেই এই বিয়ে হতে দেবে না।

বিয়ে ভেঙ্গে দেওয়ার কারণ জিজ্ঞেস করলে পাত্রের এক প্রতিবেশী নাম প্রকাশ না করার শর্তে জানান, কনে যে প্রতিষ্ঠানে পড়ালেখা করে ওই প্রতিষ্ঠানের একটি অনুষ্ঠানে হবু বউ দৃষ্টিকটু অঙ্গভঙ্গিতে নেচেছিল।ওই নাচের ভিডিওটি আমাদের গ্রামের অধিকাংশ মানুষই দেখেছে।এমনকি ছেলের বাবাকেও অনেকে নাচের ভিডিওটি দেখিয়ে তার হবু পুত্র বধূ বলে তিরস্কার করেছে।যে কারণে ছেলের বাবা হাজী সাহেব এখন ওই মেয়েকে পুত্রবধূ করতে অস্বীকৃতি জানিয়েছেন।

এ বিষয়ে কনের বাবা কথা বলতে রাজি হয়নি।
তিনি সংবাদটি প্রকাশ না করার অনুরোধ করার কারণে সংশ্লিষ্ট সকলের পরিচয় গোপন রাখা হয়ে

Leave a Reply