শিরোনাম
বেরোবির নিয়োগে জালিয়াতির অভিযোগ দুদকের, সরেজমিন অভিযান রংপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৬৮ লিটার চোলাই মদ জব্দ, গ্রেফতার-১ বাংলাদেশ–পাকিস্তান যুদ্ধবিমান আলোচনা দক্ষিণ এশিয়ার আকাশে নতুন সমীকরণ তারেক রহমানের সঙ্গে কুমিল্লা বিএনপির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রুমিন ফারহানার বিরুদ্ধে ‘মব সৃষ্টির’ অভিযোগ, আইনানুগ ব্যবস্থার অনুরোধ রাণীশংকৈলে মহলবাড়ী বন কালী মা’র তৃতীয়তম পূজা অনুষ্ঠিত  নিখোঁজের পাঁচ দিন পর হাত-পা বাঁধা স্কুলছাত্রীর লা’শ উদ্ধার প্রশাসনের সুদৃষ্টিতে জনসাধারণে স্বস্তি-ভাঙ্গুড়ায়” দখলদার,মাদক ও ভেজালকারীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান সংস্কার চান, তাহলে উত্তরটা “হ্যাঁ” বলতে হবে: রিজওয়ানা হাসান স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাহত করে ক্ষতস্থানে লবণ ছিটিয়ে দেওয়ার অভিযোগ জামাতের বিরুদ্ধে

৫ই আগস্ট দ্বিতীয় স্বাধীনতা দিবস: ছাত্র-জনতার অভ্যুত্থান স্মরণে জাতীয় যুব পরিষদের সভাপতি নিক্সনের বিবৃতি

Mehraz Rabbi

নিজস্ব প্রতিবেদক।। ৫ই আগস্ট, দ্বিতীয় স্বাধীনতা দিবস হিসেবে স্বীকৃত এই ঐতিহাসিক দিনে ছাত্র-জনতার অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল যোদ্ধাদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঐতিহ্যবাহী যুব সংগঠন জাতীয় যুব পরিষদ-এর সভাপতি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর সাংগঠনিক সম্পাদক এস. এম. সামছুল আলম নিক্সন।

আজ এক বিবৃতিতে তিনি বলেন,

“ছাত্র-জনতার অভ্যুত্থানকে দলীয়করণ করার এক ধরণের অপচেষ্টা চলছে। চলছে পুরোনো শাসন কাঠামো টিকিয়ে রাখার ষড়যন্ত্র। এইসব অপচেষ্টা রুখে দিতে হলে প্রয়োজন ৩৬ জুলাইয়ের চেতনাকে অন্তরে ধারণ করে দৃঢ় অবস্থান নেওয়া।”

 

তিনি আরও বলেন,

“বৈষম্যমূলক রাষ্ট্রীয় ব্যবস্থা ও ক্ষমতাকেন্দ্রিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে যে লড়াই, সেটাই হলো জুলাই অভ্যুত্থান। এই আন্দোলনের মূল চেতনার মধ্যে ছিল,স্বাধীন দেশের উপযোগী একটি গণতান্ত্রিক সংবিধান ও রাষ্ট্র কাঠামো বিনির্মাণ, অংশীদারিত্বমূলক গণতন্ত্রের প্রতিষ্ঠা এবং মুক্তিযুদ্ধের মূলমন্ত্র সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের বাস্তবায়ন।”

 

তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে জানান,

“এক বছর পার হয়ে গেলেও এখনও পর্যন্ত জুলাই অভ্যুত্থানে নিহতদের কোনো সুনির্দিষ্ট তালিকা প্রকাশ করা হয়নি। আহতদের সুচিকিৎসারও কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। গণহত্যাকারীদের বিচার প্রক্রিয়াও আজও অনিশ্চিত।”

 

বিবৃতির শেষাংশে তিনি দেশের সশস্ত্র বাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার আহ্বান জানিয়ে বলেন,

“সশস্ত্র বাহিনী আমাদের জাতীয় প্রতিষ্ঠান। তাদের বিতর্কিত করা বা রাজনৈতিক খেলায় জড়ানো কখনোই কাম্য নয়।”

Leave a Reply