শিরোনাম
রংপুরের ডিসির সাথে ছয়টি আসনের নবনির্বাচিত এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মওদুদ আব্দুল্লাহ শুভ্র : সাংবাদিকতায় আইন গাঙচিল সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত পটিয়া স্টেশন রোড শাহী জামে মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত প্রেসক্লাবের ইফতার মাহফিলে এমপি সরোয়ার আলমগীর “বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় উঠে আসবে জনদুর্ভোগ ও সম্ভাবনার চিত্র” মমেক হাসপাতালে রোগীদের সেবার মানউন্নয়ন নিশ্চিত করার আহবান -ওয়াহাব আকন্দ এমপি অনুসন্ধানী সাংবাদিক হিরুকে হয়রানির চেষ্টা ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তার, নিন্দা ক্র্যাকের রানীশংকৈলে আধুনিক কৃষি বার্তা নিয়ে প্রযুক্তি মেলা শুরু কক্সবাজারে সাহরির সময় প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ কেন পদত্যাগ, ব্যাখ্যা দিলেন দুদক চেয়ারম্যান

সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় তেকসাস’র নিন্দা ও প্রতিবাদ

S M Rashed Hassan

মোঃ আতিক ইসলাম, তেকসাসঃ
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে (৩৮) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। ঘটনার সময় একটি চায়ের দোকানে বসে ছিলেন ওই সাংবাদিক। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতি (তেকসাস)।

শুক্রবার (৮ আগস্ট) এক বিবৃতিতে এ প্রতিবাদ জানায় সংগঠনটি।

সংগঠনটির নেতারা বলেন, একজন স্বাধীন সাংবাদিককে এভাবে নৃশংসভাবে হত্যা গণতন্ত্র ও মুক্ত সাংবাদিকতার ওপর বড় ধরনের আঘাত।

সংগঠনটির বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত আটটার দিকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন।

তেকসাস নেতারা বলেন, “এ ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সাংবাদিকদের ওপর হামলা ও হত্যা বন্ধ না হওয়ায় এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি হচ্ছে। আমরা এই হত্যার সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি কার্যকর পদক্ষেপ নিতে হবে, যাতে আর কোনো সাংবাদিক প্রাণ না হারায়।

বিবৃতিতে শহীদ সাংবাদিক তুহিনের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

Leave a Reply