শিরোনাম
এনসিপির প্রার্থী তালিকায় ১৪ নারী, কে কোন আসন থেকে লড়বেন পল্টনে সিআইডির ট্রেনিং সেন্টার থেকে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার আমি নির্বাচন করবো, কোন দল থেকে করবো এটা পরের ডিসকাশন: আসিফ মাহমুদ আমরা ক্ষমতায় যাওয়ার জন্য এই নির্বাচন করছি না: নাহিদ ইসলাম কুমিল্লা-৪ আসনে লড়বেন হাসনাত আবদুল্লাহ জয়কে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ‘অরেঞ্জ দ্য ওয়ার্ল্ড’ কর্মসূচি পালিত ভাঙ্গুড়ায় নতুন দলগুলো প্রকৃত সংস্কার বোঝে না: মির্জা আব্বাস বেগম খালেদা জিয়ার আসনে যাকে প্রার্থী করলো এনসিপি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে বঙ্গভবনে প্রধান নির্বাচন কমিশনার

গাজীপুরে সাংবাদিক হত্যা: ১৫ দিনের মধ্যে চার্জশিটের আশ্বাস জিএমপি কমিশনারের

S M Rashed Hassan

গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরে সম্প্রতি সাংবাদিক হত্যা ইস্যুতে সুরক্ষা দিতে ব্যর্থ হওয়া ক্ষমা প্রার্থনা করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (জিএমপি) ডিআইজি ড. মো. নাজমুল করিম খান। এমনকি আগামী ১৫ দিনের মধ্যে তিনি এ মামলার চার্জশিট দেয়ার আশ্বাসও দিয়েছেন।

আজ শনিবার (৯ আগস্ট) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়াটার্সে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জিএমপি কমিশনার বলেন, জুলাই আন্দোলনের গাজীপুরে অনেক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় অনেক মানুষ বেকার। এ কারণে এই এলাকায় অপরাধ বেড়েছে।

এর আগে গত রাতে গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে সাংবাদিক তুহিন হত্যায় সরাসরি অভিযুক্ত ফয়সাল ওরফে কেটু মিজান, তার স্ত্রী গোলাপি, স্বাধীন, আল আমিন, হাসান, শাহজালাল এবং সুমনকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিন সকালে গাজীপুরে এক সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, সংঘবদ্ধ অপরাধী চক্রের ছিনতাই দেখে ফেলায় কুপিয়ে হত্যা করা হয় গাজীপুরের সাংবাদিক তুহিনকে।
গতরাতে তুহিন হত্যাকাণ্ডের অন্যতম আসামি স্বাধীনকে মহানগরীর শিববাড়ী এলাকা থেকে গ্রেপ্তারের পর এ তথ্য জানায় র‍্যাব।

উল্লেখ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বাধীন এ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও জানায় র‍্যাব।

Leave a Reply