শিরোনাম
স্টিমার সার্ভিস চালু, বিমানের ফ্লাইট বৃদ্ধি সহ বিভিন্ন দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিলে পারস্পরিক সম্পর্ক জোরদার করার আহ্বান অর্থের লোভে বিবাহ সম্পাদন করাসহ নানা অভিযোগ ঠাকুরগাঁওয়ের মোখলেছুর কাজী বিরুদ্ধে বাংলাদেশ আগামী ৫ দিন বৃষ্টি ও কালবৈশাখীর পূর্বাভাস ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া কোনোভাবেই টলারেট করা হবে না: হাইওয়ে ডিআইজি সাড়ে ৫৮ হাজার টন গম নিয়ে মোংলায় পৌঁছাল জাহাজ জুনে চালু হবে ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী ইরানে হামলা করার মতো তেমন কিছুই অবশিষ্ট নেই: ট্রাম্প ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন গ্রেপ্তার হরমুজ প্রণালীর কাছে ক্ষেপণাস্ত্রের আঘাতে কনটেইনার জাহাজ ক্ষতিগ্রস্ত

সারাদেশে টিসিবির ভ্রাম্যমাণ পণ্য বিক্রয় কার্যক্রম শুরু রোববার

S M Rashed Hassan

দেশপত্র ডেস্কঃ
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) রোববার (১০ আগস্ট) থেকে সারাদেশে সাশ্রয়ী মূল্যে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করতে যাচ্ছে।

শনিবার (৯ আগস্ট) টিসিবির উপপরিচালক মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারের মাঝে নিয়মিত ভর্তুকি মূল্যে ভোজ্যতেল, চিনি ও মশুর ডাল বিক্রি কার্যক্রম চলমান রয়েছে। এর পাশাপাশি সাধারণ ভোক্তাদের জন্যও ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে এই পণ্য বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (৯ আগস্ট) টিসিবির উপপরিচালক মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ৩০ দিন (শুক্রবার ব্যতীত) এই কার্যক্রম চলবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা মহানগরীতে ৬০টি, চট্টগ্রাম মহানগরীতে ২৫টি, গাজীপুর মহানগরীতে ছয়টি, কুমিল্লা মহানগরীতে তিনটি এবং ঢাকা জেলায় আটটি, কুমিল্লা জেলায় ১২টি, ফরিদপুর জেলায় চারটি, পটুয়াখালী জেলায় পাঁচটি ও বাগেরহাট জেলায় পাঁচটি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে প্রতিদিন সাধারণ মানুষের নিকট টিসিবির পণ্য বিক্রি করা হবে। প্রতিটি ট্রাক থেকে দৈনিক ৫০০ জন ভোক্তা পণ্য কিনতে পারবেন।

যেকোনো ভোক্তা এই ট্রাক থেকে ভোজ্যতেল ২ লিটার ২৩০ টাকায়, চিনি ১ কেজি ৮০ টাকায় এবং মশুর ডাল ২ কেজি ১৪০ টাকায় ক্রয় করতে পারবেন। স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের জন্য পূর্বের মূল্য বহাল থাকবে।

এই কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষও সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় পণ্য কিনতে পারবে বলে আশা প্রকাশ করেছে টিসিবি।

Leave a Reply