শিরোনাম
এনসিপির প্রার্থী তালিকায় ১৪ নারী, কে কোন আসন থেকে লড়বেন পল্টনে সিআইডির ট্রেনিং সেন্টার থেকে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার আমি নির্বাচন করবো, কোন দল থেকে করবো এটা পরের ডিসকাশন: আসিফ মাহমুদ আমরা ক্ষমতায় যাওয়ার জন্য এই নির্বাচন করছি না: নাহিদ ইসলাম কুমিল্লা-৪ আসনে লড়বেন হাসনাত আবদুল্লাহ জয়কে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ‘অরেঞ্জ দ্য ওয়ার্ল্ড’ কর্মসূচি পালিত ভাঙ্গুড়ায় নতুন দলগুলো প্রকৃত সংস্কার বোঝে না: মির্জা আব্বাস বেগম খালেদা জিয়ার আসনে যাকে প্রার্থী করলো এনসিপি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে বঙ্গভবনে প্রধান নির্বাচন কমিশনার

প্রতিবন্ধী দত্তক কন্যাকে ধর্ষণ, বাবা গ্রেফতার

Shariful Haque Pavel

গত ৩ জুলাই মধ্যরাতে ঢাকা মহানগরীর হাতিরঝিল থানাধীন পেয়ারাবাগ (রেল লাইনের পাশে) এলাকায় বসবাসরত বুদ্ধি প্রতিবন্ধী দত্তক কন্যা জান্নাতুল ফেরদৌস @ জান্নাত (১৭)’কে ধর্ষণ করেন তারই পালিত বাবা মোঃ নুরুল ইসলাম (৫৪)।

উক্ত ঘটনায় ভিকটিম এর পালিত মা বাদী হয়ে গত ৮ জুলাই ২০২৫ তারিখে হাতিরঝিল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে ধর্ষক মোঃ নুরুল ইসলাম (৫৪), পিতাঃ মৃত নুর মোহাম্মদ ফকির, গ্রামঃ মাঠিভাঙ্গা, থানাঃ মাদারীপুর, জেলাঃ মাদারীপুর’কে রাজধানীর কলাবাগান থানাধীন বসুন্ধরা সিটির বিপরীত পাশে ফুটপাতের উপর থেকে রাত ৯ টায় গ্রেফতার করে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।

জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত আসামি বাদী রাবেয়া বেগম (৪২) এর দ্বিতীয় স্বামী। বাদী রাবেয়া বেগম তার প্রথম স্বামী জাহাঙ্গীর হাওলাদার এর সহিত দীর্ঘ ১৭ বছর পূর্বে রাজধানী ঢাকার মান্ডা কদম আলী এলাকায় বসবাসকালীন সময়ে ভিকটিমের মায়ের সহিত সুসম্পর্ক গড়ে ওঠে। ভিকটিম এর মা শারীরিক অসুস্থ্যতা জনিত কারণে মৃত্যুবরণ করলে ভিকটিম এর কোন আত্বীয় স্বজন না থাকায় ভিকটিমকে রাবেয়া বেগম (৪২) দত্তক নেন। পরবর্তীতে ভিকটিম এর পালিত মায়ের সহিত তার প্রথম স্বামীর বিবাহ বিচ্ছেদ হন এবং ধৃত আসামিকে ৫ বছর পূর্বে ভিকটিমের পালিত মা দ্বিতীয় বিবাহ করেন।

এরই ধারাবাহিকতায় গত ৩ জুলাই ভিকটিমের পালিত মা ঘুমন্ত থাকা অবস্থায় ভিকটিম এর পালিত বাবা মোঃ নুরুল ইসলাম (৫৪) বুদ্ধি প্রতিবন্ধী ভিকটিমকে মধ্যরাতে ভিকটিম এর বিছানায় গিয়ে বিভিন্নভাবে বুঝিয়ে ও ভয় দেখিয়ে জোড়পূর্বক ধর্ষণ করেন। পূর্বেও তার পালিত মা এর অনুপস্থিতিতে তাকে জোড়পূর্বক ধর্ষণ করেছে বলে ভিকটিম জানায়।

ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply