শিরোনাম
রংপুরের ডিসির সাথে ছয়টি আসনের নবনির্বাচিত এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মওদুদ আব্দুল্লাহ শুভ্র : সাংবাদিকতায় আইন গাঙচিল সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত পটিয়া স্টেশন রোড শাহী জামে মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত প্রেসক্লাবের ইফতার মাহফিলে এমপি সরোয়ার আলমগীর “বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় উঠে আসবে জনদুর্ভোগ ও সম্ভাবনার চিত্র” মমেক হাসপাতালে রোগীদের সেবার মানউন্নয়ন নিশ্চিত করার আহবান -ওয়াহাব আকন্দ এমপি অনুসন্ধানী সাংবাদিক হিরুকে হয়রানির চেষ্টা ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তার, নিন্দা ক্র্যাকের রানীশংকৈলে আধুনিক কৃষি বার্তা নিয়ে প্রযুক্তি মেলা শুরু কক্সবাজারে সাহরির সময় প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ কেন পদত্যাগ, ব্যাখ্যা দিলেন দুদক চেয়ারম্যান

কুমিল্লায় আইনজীবী হত্যার ঘটনায় সাবেক এমপি, মেয়রসহ ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট

S M Rashed Hassan

নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লায় আইনজীবী হত্যাকান্ডের ঘটনায় সদর আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহা উদ্দিন বাহার ও তার কন্যা কুমিল্লা সিটি কর্পোরেশন সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা সহ ৩৫ জন নামে চার্জশিট দাখিল করেছে পুলিশ।

রবিবার (১০ আগষ্ট) দুপুরে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কুমিল্লা কোতয়ালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিনুল ইসলাম।

একইদিন দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম জানান, গতবছরের ৫ই আগস্ট কুমিল্লা নগরীর মোগলটুলি এলাকায় বিজয় মিছিলে অতর্কিত গুলিতে আইনজীবী আবুল কালাম আজাদ আহত হন। এই ঘটনার দশ দিন পর ১৬ই আগস্ট ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

ঘটনার পর নিহত আবুল কালাম আজাদের সহকারী আইনজীবী মোস্তাফা জামান জসিম বাদী হয়ে পাঁচজনে নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ২৫ জনের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।

এই বিষয়ে কোতোয়ালি থানা পুলিশ দীর্ঘ তদন্ত শেষে হত্যাকান্ডের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত কুমিল্লা ৬ আসনের সাবেক সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন ভাইয়ের সূচনাসহ ৩৫ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করেন।

নিহত আইনজীবী আবুল কালাম আজাদ কুমিল্লা আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক ছিলেন। তার বাসা কুমিল্লা নগরীর রাণীর দিঘির দক্ষিণপাড়। এবং গ্রামের বাড়ি চাঁদপুর হাজীগঞ্জ।

Leave a Reply