শিরোনাম
সংরক্ষিত নারী আসন, তৃণমূলের আলোচনায় ঠাকুরগাঁও মহিলাদলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস হাইপারসনিক ছাড়াও তিন ধরনের অজানা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান পররাষ্ট্র উপদেষ্টা নিয়ে বিভ্রান্তি দূর করল জামায়াত মারা গেলেন আওয়ামী লীগের সাবেক এমপি প্যারিস ফ্যাশন উইকে আন্তর্জাতিক ডিজাইনারদের সঙ্গে র‍্যাম্পে হাঁটলেন প্রিয়তি এমপিও নীতিমালায় বড় পরিবর্তন পুকুর ভরাটের অভিযোগে মোবাইল কোর্টে জরিমানা,৭ দিনের মধ্যে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত

বরগুনায় জমি দখলকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীকে হত্যার চেষ্টা গ্রেপ্তার-১

Mehraz Rabbi

স্টাফ রিপোর্টার।।বরগুনা সদর উপজেলার কেওরাবুনিয়া ইউনিয়নে জমি দখলের জেরে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৩ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে লতাবাড়িয়া গ্রামের মৃধা বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ওই গ্রামের আব্দুল বারেক মৃধা (৫০) ও তার স্ত্রী মমতাজ বেগম (৪৫)।

পুলিশ জানায়, এ ঘটনায় দায়ের করা মামলার পরপরই ১ নম্বর আসামি শাহিনকে আটক করেছে বরগুনা থানা পুলিশ।

আহত পরিবারের সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালী নুরুল ইসলাম আব্দুল বারেকের বসতবাড়ি দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন। তার ভাড়াটে সন্ত্রাসী শাহিন ও শাকিল প্রথমে মমতাজ বেগমকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে আহত করে। পরে রাতের কিছু সময় পর নুরুল ইসলামের নেতৃত্বে শাহিন, শাকিল, সুখী, সানজিদা, সিয়ামসহ আরও কয়েকজন বারেক মৃধাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। স্ত্রী মমতাজ এগিয়ে গেলে তাকেও বেধড়ক মারধর করা হয়।

গুরুতর আহত অবস্থায় স্বজনরা প্রথমে তাদের বরগুনা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে বারেকের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যেকোনো সময় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হতে পারে।

এ ঘটনায় আতঙ্ক বিরাজ করছে এলাকায়। ভুক্তভোগী পরিবার বিষয়টির সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply