শিরোনাম
মওদুদ আব্দুল্লাহ শুভ্র : সাংবাদিকতায় আইন গাঙচিল সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত পটিয়া স্টেশন রোড শাহী জামে মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত প্রেসক্লাবের ইফতার মাহফিলে এমপি সরোয়ার আলমগীর “বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় উঠে আসবে জনদুর্ভোগ ও সম্ভাবনার চিত্র” মমেক হাসপাতালে রোগীদের সেবার মানউন্নয়ন নিশ্চিত করার আহবান -ওয়াহাব আকন্দ এমপি অনুসন্ধানী সাংবাদিক হিরুকে হয়রানির চেষ্টা ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তার, নিন্দা ক্র্যাকের রানীশংকৈলে আধুনিক কৃষি বার্তা নিয়ে প্রযুক্তি মেলা শুরু কক্সবাজারে সাহরির সময় প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ কেন পদত্যাগ, ব্যাখ্যা দিলেন দুদক চেয়ারম্যান নারায়ণগঞ্জে জামিনে মুক্তির ঘণ্টাখানেক পর যুবককে কুপিয়ে হত্যা

নূরের উপর হামলা, চট্টগ্রামে সড়ক অবরোধ

S M Rashed Hassan

ইসমাইল চৌধুরী, চট্টগ্রাম:
ঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক এবং তাঁর নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন দলটির সমর্থকরা।

শনিবার (৩০ আগস্ট) বেলা ১২টার দিকে পাঁচলাইশ থানাধীন ২ নম্বর গেইট মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন তারা।

এসময় টায়ার জ্বালিয়ে এবং ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। গণ অধিকার পরিষদের সঙ্গে যুব ও ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীরাও বিক্ষোভে যোগ দেন।

শুক্রবার সন্ধ্যায় ঢাকায় জাতীয় পার্টি (জাপা) ও গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের পর লাঠিপেটায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকসহ বেশ কয়েকজন আহত হন। এ ঘটনার পর রাত সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত চট্টগ্রামের ২ নম্বর গেট মোড় অবরোধ করে বিক্ষোভ করেন পরিষদের নেতা-কর্মীরা।

শনিবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আহত নুরুল হক নুরের ছবি সম্বলিত ব্যানার হাতে নিয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী সড়কে অবস্থান নিয়েছেন। এসময় তারা স্লোগান দিতে থাকেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) জাহাঙ্গীর আলম বলেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আমরা সজাগ আছি। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply