স্থানীয় সূত্র ও এলাকাবাসী জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৭ নং ওয়ার্ডে একটি মহল প্রতি মাসে প্রায় দুই কোটি টাকার ময়লা বাণিজ্য করে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা জানান, ৪৭ নং ওয়ার্ড থেকে প্রতি মাসে প্রায় দুই কোটি টাকা আদায় করে বিভিন্ন মহলে ভাগ করে নেওয়া হয়। এই টাকার একটি অংশ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাদেরও দিতে হয়।
এ বিষয়ে সহকারী প্রধান বর্জ্য ও ব্যবস্থাপনা কর্মকর্তা আসাদুল ইসলাম (অঞ্চল-০৭)-এর কাছে জানতে চাওয়া হয়েছিল যে, তার অধীনস্থ ৪৭ নং ওয়ার্ড থেকে প্রতি মাসে দুই কোটি টাকা আদায় করা হয় এবং তারা সেই টাকার ভাগ পেয়ে থাকেন কি না। জবাবে আসাদুল জানান, কে বা কারা এই টাকা উত্তোলন করে তা তার জানা নেই।
অন্যদিকে, প্রধান বর্জ্য ও ব্যবস্থাপনা কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমাদের প্রতিষ্ঠানে লোকবল ও সরঞ্জামের অভাব আছে। তাই যেকোনো কাজ সম্পন্ন করতে আমাদের সময় লাগে। আমরা আশা করি আগামীতে আরও ভালো কিছু করতে পারব।”
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র