শিরোনাম
সংরক্ষিত নারী আসন, তৃণমূলের আলোচনায় ঠাকুরগাঁও মহিলাদলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস হাইপারসনিক ছাড়াও তিন ধরনের অজানা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান পররাষ্ট্র উপদেষ্টা নিয়ে বিভ্রান্তি দূর করল জামায়াত মারা গেলেন আওয়ামী লীগের সাবেক এমপি প্যারিস ফ্যাশন উইকে আন্তর্জাতিক ডিজাইনারদের সঙ্গে র‍্যাম্পে হাঁটলেন প্রিয়তি এমপিও নীতিমালায় বড় পরিবর্তন পুকুর ভরাটের অভিযোগে মোবাইল কোর্টে জরিমানা,৭ দিনের মধ্যে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত

ঠাকুরগাঁওয়ে ৭০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে ফিল্মিস্টাইলে আটক করলেন ডিবি পুলিশ

Chif Editor

বিশাল রহমান, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ে ৭০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক। ঠাকুরগাঁও শহরে ফিল্মি কায়দায় অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে পৌর শহরের অপরাজেয় ৭১ স্মৃতিস্তম্ভ ও জেলা পরিষদ পার্ক সংলগ্ন এলাকায় এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ঠাকুরগাঁও পৌর শহরের পূর্ব হাজীপাড়া এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে মো. রফিকুল ইসলাম (রফিক) (৩২) ও বালিয়াডাঙ্গী উপজেলার মোড়ল হাট জিয়াবাড়ি গ্রামের মৃত জলিল উদ্দিনের ছেলে মো. হাসিবুল ইসলাম (৩৫), ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চিহ্নিত মাদক কারবারি রফিকুল ইসলাম বালিয়াডাঙ্গী থেকে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে ঠাকুরগাঁও শহরে প্রবেশ করছেন। এ তথ্যের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার গতিবিধি পর্যবেক্ষণ করা হয় এবং শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেয় ডিবি সদস্যরা।

চালাকি করে মূল সড়ক এড়িয়ে কলেজ রোড দিয়ে শহরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ ধাওয়া দেয়। এক পর্যায়ে অপরাজেয় ৭১ স্মৃতিস্তম্ভের সামনে পুলিশের সঙ্গে মাদক কারবারিদের মুখোমুখি সংঘর্ষমুখর পরিস্থিতি তৈরি হয়। এসময় উভয়পক্ষের সদস্যই মোটরসাইকেল থেকে পড়ে যান। তবে কৌশলগত পদক্ষেপে শেষ পর্যন্ত রফিকুল ও তার সহযোগী হাসিবুলকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তাদের ব্যবহৃত ব্যাগ তল্লাশি করে ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখার এসআই শাহরিয়ার সরকার বলেন, রফিকুল ইসলাম একজন পরিচিত মাদক কারবারি। আমরা আগেই নিশ্চিত হই যে তিনি বালিয়াডাঙ্গী থেকে ইয়াবা নিয়ে ঠাকুরগাঁও শহরে প্রবেশ করছেন। সেই অনুযায়ী চেকপোস্ট বসানো হয়। গোপন সূত্রে খবর পেয়ে কলেজ রোড এলাকায় দ্রুত অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ তাদের আটক করতে সক্ষম হই। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়রা জানান, এ ধরনের ফিল্মি স্টাইলে অভিযান ঠাকুরগাঁওয়ে বিরল ঘটনা। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মানুষ মনে করছে, এ ধরনের দুঃসাহসিক অভিযানের ফলে মাদক ব্যবসায়ীরা আর সহজে পার পাবে না।

আটক দুই মাদক কারবারির বিরুদ্ধেত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

Leave a Reply