শিরোনাম
ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ‘আপনাদের মহব্বতকে শ্রদ্ধা করি, তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ’ ময়মনসিংহে ৬ এজাহারভুক্ত আসামী গ্রেপ্তারে ডিআইজি বরাবর আবেদন, প্রশাসনের ভূমিকা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন তেল না পেয়ে পাম্পকর্মীকেই ছুরিকাঘাত শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন বাহরাইনে ইরানের হামলায় অনেকে আহত: সেন্টকম ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি ইরানকে তুরস্কের কঠোর সতর্কবার্তা যুক্তরাষ্ট্রকে এমনই বিপদে ফেলেছে ইরান, যা আগে পারেনি কেউ

র‌্যাব-১১ এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

Chif Editor

কুমিল্লা জেলা প্রতিনিধি:- কুমিল্লায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ৬০ কেজি গাঁজা এবং একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানাধীন বাতাবাড়িয়া এলাকায় চট্টগ্রাম-ঢাকাগামী মহাসড়কে অভিযান চালায়। কোটবাড়ি বিশ্বরোড সংলগ্ন হোটেল শাহজাহান এর সামনে এ অভিযান পরিচালিত হয়।
ফয়সাল হোসেন সুমন (৩৮), বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানার বাজিজখাঁ গ্রামের আব্দুল হক বেপারীর ছেলে।

সবুজ শেখ (১৯), বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বর্শিবাওয়া গ্রামের রসুল শেখের ছেলে।
র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসামিরা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিল।

র‌্যাব-১১ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে চলমান অভিযানে তারা ইতোমধ্যে ৪৭০ জনেরও বেশি অপরাধীকে গ্রেফতার করেছে। এর মধ্যে হত্যা মামলার আসামী, ধর্ষণ মামলার আসামী, জঙ্গি, আরসা সদস্য, অস্ত্রধারী ও বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধী রয়েছে। বিপুল পরিমাণ অস্ত্র, গুলি এবং মাদকও উদ্ধার করা হয়েছে।
র‌্যাব-১১ জানায়, মাদক সমাজের জন্য ভয়াবহ ব্যাধি। মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Leave a Reply