শিরোনাম
সংরক্ষিত নারী আসন, তৃণমূলের আলোচনায় ঠাকুরগাঁও মহিলাদলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস হাইপারসনিক ছাড়াও তিন ধরনের অজানা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান পররাষ্ট্র উপদেষ্টা নিয়ে বিভ্রান্তি দূর করল জামায়াত মারা গেলেন আওয়ামী লীগের সাবেক এমপি প্যারিস ফ্যাশন উইকে আন্তর্জাতিক ডিজাইনারদের সঙ্গে র‍্যাম্পে হাঁটলেন প্রিয়তি এমপিও নীতিমালায় বড় পরিবর্তন পুকুর ভরাটের অভিযোগে মোবাইল কোর্টে জরিমানা,৭ দিনের মধ্যে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত

ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবী সংগ্রহ সহায়ের উদ্যোগে পাঁচ টাকায় পুজার বাজার কর্মসূচি

Chif Editor

বিশাল রহমান, নিজস্ব প্রতিবেদক:- ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবী সংগঠন সহায়ের উদ্যোগে পাঁচ টাকায় পুজার বাজার প্রদানের কর্মসূচী আজ সকাল সাড়ে দশটায় ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, সত্য প্রসাদ ঘোষ নন্দন, ডাঃ শুভেন্দু কুমার রায়,আহমেদুর রহমান কাজল, ফারুক হোসেন জুলু, সহায়ের সভাপতি লিফাত ইসলাম ও সাধারণ সম্পাদক আরাফাত হোসি সাগর প্রমুখ ।

সভার প্রধান অতিথি সহায়ের কার্যক্রমের প্রশংসা করে বলেন, সহায়ের পথ ধরে তরুনদের দেশ গঠনে এগিয়ে আসতে হবে। তিনি সমাজের বিত্তবানদের এধরণের সৃজনশীল কার্যক্রমে সাহায্য করার আহবান জানান।

উল্লেখ্য করোনা মহামারীর সময় কোন বৈদেশিক অনুদান ছাড়াই ঠাকুরগাঁও শহরের কয়েকজন উদ্যোগী তরুণ মানুষকে মানবিক সহায়তা দিতে এগিয়ে আসে। সে সময়ে তাদের কার্যক্রম দেশব্যাপী প্রশংসিত হয়। প্রতিবছর ঈদে পাঁচ টাকায় হত দরিদ্র মানুষকে ঈদের বাজার প্রদানের কর্মসূচি ইতিমধ্যেই দেশব্যাপী আলোচিত ও প্রশংসিত হয়েছে। আজকের কর্মসূচীতে সহস্রাধিক মানুষকে মাত্র পাঁচ টাকায় পুজার বাজার প্রদানের এই উদ্যোগের জন্য হত দরিদ্র সনাতনী সম্প্রদায়ের মানুষজন তাদের উচ্ছ্বসিত প্রশংসা করেন।

Leave a Reply