শিরোনাম
সংরক্ষিত নারী আসন, তৃণমূলের আলোচনায় ঠাকুরগাঁও মহিলাদলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস হাইপারসনিক ছাড়াও তিন ধরনের অজানা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান পররাষ্ট্র উপদেষ্টা নিয়ে বিভ্রান্তি দূর করল জামায়াত মারা গেলেন আওয়ামী লীগের সাবেক এমপি প্যারিস ফ্যাশন উইকে আন্তর্জাতিক ডিজাইনারদের সঙ্গে র‍্যাম্পে হাঁটলেন প্রিয়তি এমপিও নীতিমালায় বড় পরিবর্তন পুকুর ভরাটের অভিযোগে মোবাইল কোর্টে জরিমানা,৭ দিনের মধ্যে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত

রংপুরে সাংবাদিক হত্যারর চেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার

Chif Editor

শিল্পী আক্তার, জেলা প্রতিনিধি:- রংপুরের সিনিয়র সাংবাদিক একুশে টেলিভিশন ও সংবাদের ব্যুরো প্রধান লিয়াকত আলী বাদলকে অপহরণ ও হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি এনায়েত আলী রকি (৩৮) কে কারাগারে পাঠিয়েছে আদালত।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেওয়ান মনিরুজ্জামান কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন। এর আগে বুধবার রাতে ঢাকার যাত্রাবাড়ির রায় সাহেব বাজার এলাকা থেকে র‌্যাব ১০ এর সহযোগিতায় মেট্রোপলিটন কোতয়ালী পুলিশ তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।
ওসি জানান, রংপুরের সিনিয়র সাংবাদিক একুশে টেলিভিশন ও সংবাদের ব্যুরো প্রধান লিয়াকত আলী বাদল কে অপহরণ ও হত্যা চেষ্টার ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে।

সেই মামলার প্রধান আসামি এনায়েত আলী রকি। মামলার পর থেকে রকি পলাতক ছিলেন। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে এবং গোপন সংবাদের ভিত্তিতে তাকে ঢাকার যাত্রা বাড়ির রায় সাহেব বাজার এলাকা থেকে র‌্যাব ১০ এর সহায়তায় গ্রেফতার করা হয়। রংপুরে এনে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে কোর্টে প্রেরণ করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন। গ্রেফতার রকি নগরীর সিঙ্গারের গলি, জাহাজ কোম্পানির মোড় এলাকার হায়দার আলীর ছেলে।

Leave a Reply