শিরোনাম
বেরোবির নিয়োগে জালিয়াতির অভিযোগ দুদকের, সরেজমিন অভিযান রংপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৬৮ লিটার চোলাই মদ জব্দ, গ্রেফতার-১ বাংলাদেশ–পাকিস্তান যুদ্ধবিমান আলোচনা দক্ষিণ এশিয়ার আকাশে নতুন সমীকরণ তারেক রহমানের সঙ্গে কুমিল্লা বিএনপির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রুমিন ফারহানার বিরুদ্ধে ‘মব সৃষ্টির’ অভিযোগ, আইনানুগ ব্যবস্থার অনুরোধ রাণীশংকৈলে মহলবাড়ী বন কালী মা’র তৃতীয়তম পূজা অনুষ্ঠিত  নিখোঁজের পাঁচ দিন পর হাত-পা বাঁধা স্কুলছাত্রীর লা’শ উদ্ধার প্রশাসনের সুদৃষ্টিতে জনসাধারণে স্বস্তি-ভাঙ্গুড়ায়” দখলদার,মাদক ও ভেজালকারীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান সংস্কার চান, তাহলে উত্তরটা “হ্যাঁ” বলতে হবে: রিজওয়ানা হাসান স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাহত করে ক্ষতস্থানে লবণ ছিটিয়ে দেওয়ার অভিযোগ জামাতের বিরুদ্ধে

‎বরুড়ার মুকুন্দপুরে অগ্নিকান্ডে গবাদিপশু ও বসতঘর পুরে ছাই

Chif Editor

বরুড়ার চিতড্ডা ইউনিয়নের মুকুন্দপুরে ৩ টি বসত ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এলাকাবাসী সূত্রে জানা যায় গত ৪ঠা অক্টোবর রাতে চিতড্ডার আট নং ওয়ার্ড মুকুন্দপুর গ্রামের হোসেন মিয়ার বাড়িতে আনুমানিক ভোর রাত ৩ টার দিকে আগুন লেগে ৩ টি বসত ঘর ও ৩টি গাভী গরু ও ২ টি বলদ গরু পুরে মৃত্যু হয়। এ সময় এলাকাবাসী আরো বলেন আনুমানিক ক্ষতির পরিমান প্রায় ১৫ লক্ষ টাকা হবে। সব কিছু পুড়ে যাওয়ায় হোসেন মিয়া নিঃস্ব হয়ে যায়।

‎খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে, তবে এলাকাবাসী বলেন ফায়ার সার্ভিস যাওয়ার আগেই তাদের সব কিছুই শেষ হয়ে যায়।

‎উপজেলার চিতড্ডা ইউনিয়নের মুকুন্দপুর গ্রামে সংঘঠিত অগ্নিকাণ্ডের ঘটনায় বরুড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভুমি) আহসান হাফিজ।

এ সময় ৩ টি ঘর ও ১ টি গোয়ালঘর সম্পূর্ণ ভস্মীভূত অবস্থায় দেখতে পেয়ে তাৎক্ষণিক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩ টি ক্ষতিগ্রস্ত পরিবারের নিকট ৩০কেজি চাল, নগদ (৫×৩)করে মোট ১৫ হাজার টাকা, শুকনা খাবার ( ডাল, চিড়া, মুড়ি, তেল, চিনি ইত্যাদি), (৩×৩) করে মোট ৯টি কম্বল প্রদান করেছে।

Leave a Reply