শিরোনাম
সংরক্ষিত নারী আসন, তৃণমূলের আলোচনায় ঠাকুরগাঁও মহিলাদলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস হাইপারসনিক ছাড়াও তিন ধরনের অজানা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান পররাষ্ট্র উপদেষ্টা নিয়ে বিভ্রান্তি দূর করল জামায়াত মারা গেলেন আওয়ামী লীগের সাবেক এমপি প্যারিস ফ্যাশন উইকে আন্তর্জাতিক ডিজাইনারদের সঙ্গে র‍্যাম্পে হাঁটলেন প্রিয়তি এমপিও নীতিমালায় বড় পরিবর্তন পুকুর ভরাটের অভিযোগে মোবাইল কোর্টে জরিমানা,৭ দিনের মধ্যে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত

S M Rashed Hassan

আজিজুল ইসলাম যুবরাজঃ

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ রবিবার (৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সহযোগিতামূলক পেশা হিসেবে শিক্ষাদানের পুনর্গঠন প্রতিপাদ্যকে সামনে রেখে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রব। সভাপতিত্ব করেন বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক নূর নবী মানিক।

সভাটি সঞ্চালনা করেন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক আ. জ. ম. কামাল উদ্দিন।

আলোচনা সভায় বক্তারা জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের পেশাগত মর্যাদা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন। তারা বলেন, শিক্ষকদের সম্মান ও সুযোগ-সুবিধা বৃদ্ধি না হলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষা সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply