শিরোনাম
মওদুদ আব্দুল্লাহ শুভ্র : সাংবাদিকতায় আইন গাঙচিল সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত পটিয়া স্টেশন রোড শাহী জামে মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত প্রেসক্লাবের ইফতার মাহফিলে এমপি সরোয়ার আলমগীর “বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় উঠে আসবে জনদুর্ভোগ ও সম্ভাবনার চিত্র” মমেক হাসপাতালে রোগীদের সেবার মানউন্নয়ন নিশ্চিত করার আহবান -ওয়াহাব আকন্দ এমপি অনুসন্ধানী সাংবাদিক হিরুকে হয়রানির চেষ্টা ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তার, নিন্দা ক্র্যাকের রানীশংকৈলে আধুনিক কৃষি বার্তা নিয়ে প্রযুক্তি মেলা শুরু কক্সবাজারে সাহরির সময় প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ কেন পদত্যাগ, ব্যাখ্যা দিলেন দুদক চেয়ারম্যান নারায়ণগঞ্জে জামিনে মুক্তির ঘণ্টাখানেক পর যুবককে কুপিয়ে হত্যা

ঠাকুরগাঁওয়ে টাইফয়েড টিকা ক্যাম্পেইনের কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

Chif Editor

বিশাল রহমান, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ে টাইফয়েড টিকা ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষ্যে গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণের কনসালটেশন ওয়ার্কশপ, জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে, জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে আজ ৭ অক্টোবর অনুষ্ঠিত হয়।

টাইফয়েড জ্বর থেকে শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচির আওতায় দেশব্যাপী আগামী ১২ অক্টোবর থেকে টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। সেখানে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে।

ভার্চুয়ালি যুক্ত হন তথ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক ডালিয়া ইয়াসমিন, এ সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, সিভিল সার্জন আনিসুর রহমান, সহকারী পরিচালক গণযোগাযোগ অধিদপ্তর মাস রিয়াত জাহান বর্ষা, জেলা তথ্য অফিসার এইচ এম শাহজাহান মিয়া, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

Leave a Reply