শিরোনাম
মওদুদ আব্দুল্লাহ শুভ্র : সাংবাদিকতায় আইন গাঙচিল সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত পটিয়া স্টেশন রোড শাহী জামে মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত প্রেসক্লাবের ইফতার মাহফিলে এমপি সরোয়ার আলমগীর “বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় উঠে আসবে জনদুর্ভোগ ও সম্ভাবনার চিত্র” মমেক হাসপাতালে রোগীদের সেবার মানউন্নয়ন নিশ্চিত করার আহবান -ওয়াহাব আকন্দ এমপি অনুসন্ধানী সাংবাদিক হিরুকে হয়রানির চেষ্টা ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তার, নিন্দা ক্র্যাকের রানীশংকৈলে আধুনিক কৃষি বার্তা নিয়ে প্রযুক্তি মেলা শুরু কক্সবাজারে সাহরির সময় প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ কেন পদত্যাগ, ব্যাখ্যা দিলেন দুদক চেয়ারম্যান নারায়ণগঞ্জে জামিনে মুক্তির ঘণ্টাখানেক পর যুবককে কুপিয়ে হত্যা

পাবনায় দোকান বসানোকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক খুন

Chif Editor

অনলাইন ডেস্ক :-  পাবনা শহরতলীর লস্করপুরে ইসলামী জালসা (ওয়াজ মাহফিল) সংলগ্ন এলাকায় দোকান বসানোকে কেন্দ্র করে ছুরিকাঘাতে সুজন মোল্লা (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ সোহান ইসলাম (১৯) নামে এক তরুণকে আটক করেছে।

বুধবার রাত সাড়ে ৮ টার দিকে দারুল আমান ট্রাস্ট এলাকায় ঘটনা ঘটে। নিহত সুজন মোল্লা সাঁথিয়া উপজেলার পিপুলিয়া গ্রামের সাইফুল মোল্লার ছেলে। অন্যদিকে, আটককৃত সোহান ইসলাম পাবনা সদর উপজেলার মহেন্দ্রপুর গ্রামের শরিফ প্রামাণিকের ছেলে।

স্থানীয়দের বরাতে জানা যায়, ওয়াজ মাহফিল উপলক্ষে দোকান বসানোকে কেন্দ্র করে সুজন ও সোহানের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সোহান ধারালো ছুরি দিয়ে সুজনকে আঘাত করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সুজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পথিমধ্যে সুজন মারা যান।

পাবনা সদর থানার অফিসার ইনচার্জ দুলাল হোসেন ঘটনা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত সোহান ইসলামকে গ্রেপ্তার করেছে।”

Leave a Reply