শিরোনাম
মওদুদ আব্দুল্লাহ শুভ্র : সাংবাদিকতায় আইন গাঙচিল সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত পটিয়া স্টেশন রোড শাহী জামে মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত প্রেসক্লাবের ইফতার মাহফিলে এমপি সরোয়ার আলমগীর “বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় উঠে আসবে জনদুর্ভোগ ও সম্ভাবনার চিত্র” মমেক হাসপাতালে রোগীদের সেবার মানউন্নয়ন নিশ্চিত করার আহবান -ওয়াহাব আকন্দ এমপি অনুসন্ধানী সাংবাদিক হিরুকে হয়রানির চেষ্টা ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তার, নিন্দা ক্র্যাকের রানীশংকৈলে আধুনিক কৃষি বার্তা নিয়ে প্রযুক্তি মেলা শুরু কক্সবাজারে সাহরির সময় প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ কেন পদত্যাগ, ব্যাখ্যা দিলেন দুদক চেয়ারম্যান নারায়ণগঞ্জে জামিনে মুক্তির ঘণ্টাখানেক পর যুবককে কুপিয়ে হত্যা

ঘুষের টাকাসহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আটক

Chif Editor

অনলাইন ডেস্ক :- মৃত শিক্ষিকার পেনশন বাবদ নেওয়া ঘুষের লক্ষাধিক টাকাসহ দুর্নীতি দমন কমিশনের হাতে গ্রেপ্তার হয়েছেন যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম। বুধবার (০৭ জানুয়ারি) বিকেলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে এ ঘটনা ঘটে।

অভিযোগ পেয়ে ওই দপ্তরে আগে থেকে ওৎ পেতে ছিলেন দুদক কর্মকর্তারা।

দুদক সমন্বিত কার্যালয় যশোরের সহকারী পরিচালক মো. আল-আমীন জানিয়েছেন, প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক অভিযোগ করেন তার স্কুল শিক্ষিকা স্ত্রী গত বছর মৃত্যুবরণ করেন। মৃত স্ত্রীর পেনশন সংক্রান্ত বিষয়ে তিনি জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আবেদন করেন।

এসময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তার কাছে ঘুষ দাবি করেন। এ বিষয়ে তিনি দুদকে অভিযোগ করেন এবং তাদের পরামর্শে আজ (বুধবার) বিকেলে তিনি ওই কর্মকর্তার হাতে ঘুষের ১ লাখ ২০ হাজার টাকা তুলে দেন। এসময় তাকে টাকাসহ হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা ও পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply