শিরোনাম
মওদুদ আব্দুল্লাহ শুভ্র : সাংবাদিকতায় আইন গাঙচিল সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত পটিয়া স্টেশন রোড শাহী জামে মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত প্রেসক্লাবের ইফতার মাহফিলে এমপি সরোয়ার আলমগীর “বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় উঠে আসবে জনদুর্ভোগ ও সম্ভাবনার চিত্র” মমেক হাসপাতালে রোগীদের সেবার মানউন্নয়ন নিশ্চিত করার আহবান -ওয়াহাব আকন্দ এমপি অনুসন্ধানী সাংবাদিক হিরুকে হয়রানির চেষ্টা ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তার, নিন্দা ক্র্যাকের রানীশংকৈলে আধুনিক কৃষি বার্তা নিয়ে প্রযুক্তি মেলা শুরু কক্সবাজারে সাহরির সময় প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ কেন পদত্যাগ, ব্যাখ্যা দিলেন দুদক চেয়ারম্যান নারায়ণগঞ্জে জামিনে মুক্তির ঘণ্টাখানেক পর যুবককে কুপিয়ে হত্যা

‘ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে পুলিশ বাহিনী দৃঢ় প্রতিজ্ঞ’

Chif Editor

অনলাইন ডেস্ক :- ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল করিম মল্লিক বলেছেন, ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে বাংলাদেশ পুলিশ বাহিনী দৃঢ় প্রতিজ্ঞ। বুধবার সকালে মাদারীপুর পুলিশ লাইন্সে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ সদস্যদের সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনী প্রক্রিয়ায় কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন।

এর আগে সকাল ১০টায় রিজার্ভ অফিসের বার্ষিক পরিদর্শন ও বিশেষ কল্যাণ সভায় অংশ নিতে ডিআইজি মাদারীপুর পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হন। সেখানে পুলিশ সুপার এহতেশামুল হক তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল ডিআইজি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে।

বিশেষ কল্যাণ সভায় সভাপতিত্ব করেন মাদারীপুরের পুলিশ সুপার। সভায় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ফোর্স ও সিভিল স্টাফরা তাদের পেশাগত সমস্যা ও প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। ডিআইজি রেজাউল করিম মল্লিক মনোযোগ সহকারে বিষয়গুলো শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

বক্তব্যের শুরুতে তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

ডিআইজি আরও বলেন, জনগণের বন্ধু হিসেবে পুলিশকে দায়িত্ব পালন করতে হবে। সততা ও নিষ্ঠার মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পর্ক আরও সুদৃঢ় করতে হবে।

সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য এবং সিভিল স্টাফরা উপস্থিত ছিলেন।

Leave a Reply