শিরোনাম
মওদুদ আব্দুল্লাহ শুভ্র : সাংবাদিকতায় আইন গাঙচিল সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত পটিয়া স্টেশন রোড শাহী জামে মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত প্রেসক্লাবের ইফতার মাহফিলে এমপি সরোয়ার আলমগীর “বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় উঠে আসবে জনদুর্ভোগ ও সম্ভাবনার চিত্র” মমেক হাসপাতালে রোগীদের সেবার মানউন্নয়ন নিশ্চিত করার আহবান -ওয়াহাব আকন্দ এমপি অনুসন্ধানী সাংবাদিক হিরুকে হয়রানির চেষ্টা ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তার, নিন্দা ক্র্যাকের রানীশংকৈলে আধুনিক কৃষি বার্তা নিয়ে প্রযুক্তি মেলা শুরু কক্সবাজারে সাহরির সময় প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ কেন পদত্যাগ, ব্যাখ্যা দিলেন দুদক চেয়ারম্যান নারায়ণগঞ্জে জামিনে মুক্তির ঘণ্টাখানেক পর যুবককে কুপিয়ে হত্যা

ফেসবুকে লোভনীয় পোষ্টের ফাঁদে ফেলে প্রতারণা, টাকা উদ্ধার করলো পুলিশ

Shariful Haque Pavel

পিরোজপুর প্রতিনিধি : গত ৮ সেপ্টেম্বর“ইত্যাদি ফার্নিচার মৌলভীবাজার” নামে এক ফেসবুক পেইজে ফার্নিচারের লোভনীয় পোস্ট দেখতে পান ভুক্তভোগি তন্নী আক্তার, যার পিতাঃ মোঃ ফজলুল হক সাং- উদয়তারা বুড়িরচর, থানা- মঠবাড়িয়া জেলা- পিরোজপুর।

ফেসবুক পেইজটি থেকে ১ টি সেগুন কাঠের খাট, ১ টি সেগুনের ওয়াল সোকেজ, ১ টি ওয়ারড্রপ, ১ টি ড্রেসিং টেবিল অর্ডার করেন তিনি। উক্ত পন্য গুলোর বাজার মূল্য আনুমানিক ১৫০,০০০ টাকা হলেও ডিসকাউন্টে তা অনেক কম দামে দেয়া হবে।

প্রতারকচক্র ডেলিভারী ম্যান ও কুরিয়ার সার্ভিসের লোক সেজে বিভিন্ন নম্বর থেকে ফোন দিয়ে এবং পণ্যের ডেলিভারীর ছবি প্রেরণ করে ভিকটিমের আস্থা অর্জন করে প্রতারণা করতে থাকে। তন্নী আক্তার ফার্নিচার বাবদ পোস্টে দেয়া বিকাশ নম্বরে বিভিন্ন সময়ে ৩০,২৫৯ টাকাও পাঠান।

অনেকদিন পার হয়ে গেলে পন্য হাতে না পেয়ে প্রতারণার বিষয়টি টের পেয়ে পুলিশের কাছে অভিযোগ করেন তিনি।

অভিযোগের ভিত্তিতে পিরোজপুরের পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মোঃ মুকিত হাসান খাঁন তথ্য প্রযুক্তি সহায়তায় নড়াইলের কালিয়ায় প্রতারক চক্রকে সনাক্ত করেন।

আজ বৃহস্পতিবার ৩ তারিখ পুলিশ সুপার জনাব খাঁন মুহাম্মদ আবু নাসের উদ্ধারকৃত ৩০,০০০ টাকা ভিকটিম তন্নি আক্তার হাতে তুলে দেন।

 

Leave a Reply