শিরোনাম
মওদুদ আব্দুল্লাহ শুভ্র : সাংবাদিকতায় আইন গাঙচিল সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত পটিয়া স্টেশন রোড শাহী জামে মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত প্রেসক্লাবের ইফতার মাহফিলে এমপি সরোয়ার আলমগীর “বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় উঠে আসবে জনদুর্ভোগ ও সম্ভাবনার চিত্র” মমেক হাসপাতালে রোগীদের সেবার মানউন্নয়ন নিশ্চিত করার আহবান -ওয়াহাব আকন্দ এমপি অনুসন্ধানী সাংবাদিক হিরুকে হয়রানির চেষ্টা ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তার, নিন্দা ক্র্যাকের রানীশংকৈলে আধুনিক কৃষি বার্তা নিয়ে প্রযুক্তি মেলা শুরু কক্সবাজারে সাহরির সময় প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ কেন পদত্যাগ, ব্যাখ্যা দিলেন দুদক চেয়ারম্যান নারায়ণগঞ্জে জামিনে মুক্তির ঘণ্টাখানেক পর যুবককে কুপিয়ে হত্যা

গুলশানের শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Shariful Haque Pavel

রাজধানীর গুলশান এলাকায় অবৈধ মাদকের বেচাকেনায় আধিপত্য ধরে রেখেছিল বিপ্লব মজুমদার@ শাওন  (২৮)। সে দীর্ঘদিন যাবত গুলশান এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। তার নামে এখন পর্যন্ত সাতটি মাদক মামলা রুজু হয়েছে।

এই মাদকের গডফাদারকে গ্রেপ্তারের জন্য র‍্যাব-৩, সিপিসি-৩ দীর্ঘদিন যাবত গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-৩, সিপিসি ০৩ এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার (২৮ আগষ্ট) বিকেল ৪ টায় ডিএমপি ঢাকার কলাবাগান থানাধীন সেন্ট্রাল রোড ৭৪/১ ছন্দনীড় থেকে মাদক মামলায় পলাতক এজহারভুক্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।

উল্লেখ্য, আসামি শাওন পূর্ব থেকেই রাজধানীর কলাবাগান থানাধীন সেন্ট্রাল রোড ৭৪/১ ছন্দনীড় এর একটি ভাড়া ফ্লাটে অবস্থান করছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৩ এর একটি আভিযানিক দল ফ্লাটের সামনে পৌছালে ধৃত আসামি কৌশলে পালানোর চেষ্টাকালে তাকে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় উপস্থিত জনসম্মুখে  আটক করা হয়।

আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গুলশান থানায় হস্তান্তর করা হয়।

Leave a Reply