শিরোনাম
মওদুদ আব্দুল্লাহ শুভ্র : সাংবাদিকতায় আইন গাঙচিল সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত পটিয়া স্টেশন রোড শাহী জামে মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত প্রেসক্লাবের ইফতার মাহফিলে এমপি সরোয়ার আলমগীর “বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় উঠে আসবে জনদুর্ভোগ ও সম্ভাবনার চিত্র” মমেক হাসপাতালে রোগীদের সেবার মানউন্নয়ন নিশ্চিত করার আহবান -ওয়াহাব আকন্দ এমপি অনুসন্ধানী সাংবাদিক হিরুকে হয়রানির চেষ্টা ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তার, নিন্দা ক্র্যাকের রানীশংকৈলে আধুনিক কৃষি বার্তা নিয়ে প্রযুক্তি মেলা শুরু কক্সবাজারে সাহরির সময় প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ কেন পদত্যাগ, ব্যাখ্যা দিলেন দুদক চেয়ারম্যান নারায়ণগঞ্জে জামিনে মুক্তির ঘণ্টাখানেক পর যুবককে কুপিয়ে হত্যা

পুলিশি হেফাজতে নারী আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

Chif Editor

অনলাইন ডেস্ক :- কুমিল্লার হোমনা থানায় পুলিশি হেফাজতে থাকা এক নারী আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে থানার একটি কক্ষ থেকে ববিতা খাতুনের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বুধবার দুপুরে পারিবারিক কলহের জেরে ববিতা খাতুন তার সতিন ও সতিনের ১০ বছর বয়সী ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। পরে স্থানীয় লোকজন তাকে একটি গাছের সঙ্গে বেঁধে রেখে পুলিশকে খবর দেয়।

ঘটনার পর ববিতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এরপর তাকে গ্রেপ্তার করে হোমনা থানায় এনে আরও দুই নারী বন্দির সঙ্গে হেফাজতে রাখা হয়।

পুলিশ আরও জানায়, বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানোর কথা ছিল। তবে ভোর সাড়ে ৫টার দিকে থানার একটি কক্ষে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Leave a Reply