শিরোনাম
ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিলে পারস্পরিক সম্পর্ক জোরদার করার আহ্বান অর্থের লোভে বিবাহ সম্পাদন করাসহ নানা অভিযোগ ঠাকুরগাঁওয়ের মোখলেছুর কাজী বিরুদ্ধে বাংলাদেশ আগামী ৫ দিন বৃষ্টি ও কালবৈশাখীর পূর্বাভাস ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া কোনোভাবেই টলারেট করা হবে না: হাইওয়ে ডিআইজি সাড়ে ৫৮ হাজার টন গম নিয়ে মোংলায় পৌঁছাল জাহাজ জুনে চালু হবে ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী ইরানে হামলা করার মতো তেমন কিছুই অবশিষ্ট নেই: ট্রাম্প ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন গ্রেপ্তার হরমুজ প্রণালীর কাছে ক্ষেপণাস্ত্রের আঘাতে কনটেইনার জাহাজ ক্ষতিগ্রস্ত ইরান পুলিশের সতর্কতা: যারা বিক্ষোভ করবে তারা শত্রু হিসেবে বিবেচিত হবে

কুমিল্লায় র‍্যাব-এর অভিযানে ৪০ কেজি গাঁজা’সহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Chif Editor

কুমিল্লার (র‌্যাব)-১১ এর বিশেষ অভিযানে ৪০ কেজি গাঁজা’সহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের বিষয়টি প্রেস রিলিজের মাধ্যমে নিশ্চিত করেছে (র‌্যাব)-১১ এর উপ-পরিচালক মেজর সাদমান ইবনে আলম। প্রেস রিলিজের মাধ্যমে (র‌্যাব)-১১ জানান, গত (০৩ ডিসেম্বর) র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার কোতয়ালী মডেল থানাধীন পাঁচথুবী ইউনিয়নের শালধর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে খোকন মিয়া (৪৪) নামক ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

এ সময় আসামীর হেফাজত হতে ৪০ কেজি গাঁজা ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি সিএনজি উদ্ধার করা হয়। (র‌্যাব)-১১ আরও জানান, গ্রেফতারকৃত আসামী ১। খোকন মিয়া (৪৪) কুমিল্লার কোতয়ালী মডেল থানার শরিফপুর গ্রামের মৃত আশরাফ আলী এর ছেলে।

সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। উপ-পরিচালক মেজর সাদমান ইবনে আলম জানান, র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে এধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Leave a Reply