শিরোনাম
স্টিমার সার্ভিস চালু, বিমানের ফ্লাইট বৃদ্ধি সহ বিভিন্ন দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিলে পারস্পরিক সম্পর্ক জোরদার করার আহ্বান অর্থের লোভে বিবাহ সম্পাদন করাসহ নানা অভিযোগ ঠাকুরগাঁওয়ের মোখলেছুর কাজী বিরুদ্ধে বাংলাদেশ আগামী ৫ দিন বৃষ্টি ও কালবৈশাখীর পূর্বাভাস ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া কোনোভাবেই টলারেট করা হবে না: হাইওয়ে ডিআইজি সাড়ে ৫৮ হাজার টন গম নিয়ে মোংলায় পৌঁছাল জাহাজ জুনে চালু হবে ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী ইরানে হামলা করার মতো তেমন কিছুই অবশিষ্ট নেই: ট্রাম্প ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন গ্রেপ্তার হরমুজ প্রণালীর কাছে ক্ষেপণাস্ত্রের আঘাতে কনটেইনার জাহাজ ক্ষতিগ্রস্ত

রানীশংকৈলে যথাযোগ্য মর্যাদায় বেগম রোকেয়া দিবস পালিত

Chif Editor

অভিষেক চন্দ্র রায়, রানীশংকৈল (ঠাকুরগাঁও )প্রতিনিধি :- ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে যথাযোগ্য মর্যাদায় বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। ৯ ডিসেম্বর মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা, র‌্যালি ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) মজিবুর রহমান, জামায়াতের নায়েবে আমির মিজানুর রহমান মাস্টার, উপজেলা জামায়াতে সেক্রেটারী রজব আলী, বিএনপির পৌর সভাপতি শাহাজাহান আলী, সম্পাদক মহসিন আলী, শিক্ষিকা মেহবুবা আক্তার মহিলা দলের আহবায়ক মনিরা বিশ্বাস , মহিলা দলের সদস্য সচিব আনার কলিসহ আরো অনেকে।

এ সময় নারীদের বিভিন্ন দিকের সমস্যা কথা তুলে ধরার পাশাপাশি সমাধানের লক্ষে আলোচনা করা হয়। এবং বিশেষ অবদান রাখায় অদম্য ৫ জন নারীদের মাঝে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।

আলোচনা সভায় বক্তারা নারীর অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা বিস্তার এবং সমাজে সমতা প্রতিষ্ঠায় বেগম রোকেয়ার ঐতিহাসিক ভূমিকা তুলে ধরেন। তারা বলেন, বেগম রোকেয়ার আদর্শ নতুন প্রজন্মকে সুশিক্ষা, সচেতনতা এবং নারীর অগ্রগতির পথে অনুপ্রাণিত করবে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, নারী উন্নয়নকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply