শিরোনাম
নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ পারস্য উপসাগরে ঢুকলেই যেকোনো মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়া হবে: ইরান ইরান নিয়ে সংলাপের আহ্বান এরদোয়ানের পশ্চিম পাপুয়ায় ৬ হাজার বছর ধরে বিলুপ্ত ভাবা পোসাম ও গ্লাইডারের সন্ধান প্রতিশোধ নিতে হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ‘সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার দায়িত্ব নিতে হবে’ প্রতিরোধ সক্ষমতা বাড়াতে চীন ও রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে পারে উত্তর কোরিয়া এবার যুদ্ধবিমান মোতায়েন করলো তুরস্ক ফুটবল স্টেডিয়ামে হামলা নিয়ে উত্তেজনা—ইরানের কড়া প্রতিক্রিয়া ইরান যুদ্ধে দারুণভাবে এগোচ্ছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

নিজের ফেসবুক পেজ রিমুভের কারণ জানালেন আসিফ মাহমুদ

Chif Editor

অনলাইন ডেস্ক :- অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ‍ভূঁইয়ার অফিসিয়াল ফেসবুক পেজ সম্প্রতি মেটা কর্তৃপক্ষ সরিয়ে দিয়েছে। পেজটিতে ৩০ লাখেরও বেশি ফলোয়ার ছিল বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত থেকে হঠাৎ তার পেজ খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি সর্বশেষ তারেক রহমানকে নিয়ে একটি পোস্ট দিয়েছিলেন। কেন তার আইডি রিমুভ হয়েছেে এর কারণ জানালেন আসিফ মাহমুদ। তার দাবি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে নিয়ে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে পেজটি ব্যাপকভাবে রিপোর্ট করা হয়, যার ফলেই শেষ পর্যন্ত পেজটি বন্ধ হয়ে যায়।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

tttt

পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ওসমান হাদি ভাইয়ের সঙ্গে সম্পর্কিত সব পোস্ট ও ভিডিওতে স্ট্রাইক এবং সংঘবদ্ধ রিপোর্ট করার ফলে আমার অফিসিয়াল পেজ (৩০ লাখের বেশি ফলোয়ার) রিমুভ করা হয়েছে।

তিনি আরও জানান, বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে পেজের লিঙ্ক শেয়ার করে সংঘবদ্ধভাবে রিপোর্ট করা হয়েছিল। এছাড়া শরিফ ওসমান হাদিকে নিয়ে করা তার তিনটি ভিডিওতেও স্ট্রাইক দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

Leave a Reply