শিরোনাম
পুকুর ভরাটের অভিযোগে মোবাইল কোর্টে জরিমানা,৭ দিনের মধ্যে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ‘আপনাদের মহব্বতকে শ্রদ্ধা করি, তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ’ ময়মনসিংহে ৬ এজাহারভুক্ত আসামী গ্রেপ্তারে ডিআইজি বরাবর আবেদন, প্রশাসনের ভূমিকা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন তেল না পেয়ে পাম্পকর্মীকেই ছুরিকাঘাত শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন বাহরাইনে ইরানের হামলায় অনেকে আহত: সেন্টকম ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি

দেশে দুদফায় ভূমিকম্প, ৪৮ ঘণ্টার মধ্যে ফের বিপদের শঙ্কা

Chif Editor

অনলাইন ডেস্ক :-  মাত্র ৩০ সেকেন্ডের ব্যবধানে মধ্যরাতে পরপর দুদফায় ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চল। আজ সোমবার (৫ জানুয়ারি) ভোর ৪টা ৪৭ মিনিট ৩৯ সেকেন্ডে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়। এর কিছু সময় পর ৪টা ৪৭ মিনিট ৫২ সেকেন্ডে দ্বিতীয়বার ভূমিকম্পটি আবার ঘটে সিলেট অঞ্চলে।

এদিন সকালে সকাল ৬টায় কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ এ বিষয়ে ফেসবুকে পোস্ট করে জানান যে, আজ ভোরে বাংলাদেশ এবং ভারতের আসাম রাজ্যে দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রথম ভূমিকম্পটি ছিল ৫.২ মাত্রার এবং ৩০ সেকেন্ড পর, দ্বিতীয় ভূমিকম্পটি ৫.৪ মাত্রায় আসে, যার উৎপত্তি ছিল ভারতের আসাম রাজ্যের রাজধানী গোয়াহাটির কাছে মরিগাও এলাকায়।

এছাড়াও আমেরিকান ভূতাত্ত্বিক অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার গভীরে সংঘটিত হয় এবং দ্বিতীয় ভূমিকম্পের উৎপত্তিস্থলও একই গভীরে ছিল।

মোস্তফা কামাল পলাশ তার পোস্টে উল্লেখ করেন, যেহেতু দ্বিতীয় ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৪, যা মধ্যম মানের ভূমিকম্প হিসেবে বিবেচিত, তাই আগামী ৪৮ ঘণ্টায় আফটারশক ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। এই আফটারশক বাংলাদেশের অভ্যন্তরে অথবা বাংলাদেশের উত্তর ও পূর্বাংশের কোনো ফল্টে হতে পারে।

Leave a Reply