শিরোনাম
পুকুর ভরাটের অভিযোগে মোবাইল কোর্টে জরিমানা,৭ দিনের মধ্যে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ‘আপনাদের মহব্বতকে শ্রদ্ধা করি, তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ’ ময়মনসিংহে ৬ এজাহারভুক্ত আসামী গ্রেপ্তারে ডিআইজি বরাবর আবেদন, প্রশাসনের ভূমিকা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন তেল না পেয়ে পাম্পকর্মীকেই ছুরিকাঘাত শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন বাহরাইনে ইরানের হামলায় অনেকে আহত: সেন্টকম ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি

হারুয়ালছড়িতে অবৈধ মাটি কর্তনে ৭৫ হাজার টাকা জরিমানা

Chif Editor

সাজ্জাদুল হাসনাত ইমন, ফটিকছড়ি প্রতিনিধি :- ফটিকছড়িতে অবৈধভাবে মাটি কর্তন ও জমির শ্রেণি পরিবর্তনের দায়ে ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের বাংলা বাজার সংলগ্ন এলাকায় অনুমতি ছাড়াই মাটি কর্তন করে জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে মো: কামাল (৪৪) নামের এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়।

ভ্রাম্যমাণ আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় অভিযুক্ত ব্যক্তিকে ৭৫ হাজার টাকা (পঁচাত্তর হাজার) অর্থদণ্ড প্রদান করেন।
মোবাইল কোর্ট পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নজরুল ইসলাম। অভিযানে ভুজপুর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ আলীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সার্বিক সহযোগিতা প্রদান করেন।

প্রশাসন সূত্রে জানা যায়, জনস্বার্থে পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধভাবে মাটি কর্তনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply