শিরোনাম
সেরা অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কৃত সাংবাদিক জুয়েল খন্দকার নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ পারস্য উপসাগরে ঢুকলেই যেকোনো মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়া হবে: ইরান ইরান নিয়ে সংলাপের আহ্বান এরদোয়ানের পশ্চিম পাপুয়ায় ৬ হাজার বছর ধরে বিলুপ্ত ভাবা পোসাম ও গ্লাইডারের সন্ধান প্রতিশোধ নিতে হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ‘সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার দায়িত্ব নিতে হবে’ প্রতিরোধ সক্ষমতা বাড়াতে চীন ও রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে পারে উত্তর কোরিয়া এবার যুদ্ধবিমান মোতায়েন করলো তুরস্ক ফুটবল স্টেডিয়ামে হামলা নিয়ে উত্তেজনা—ইরানের কড়া প্রতিক্রিয়া

বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক: নবীউল্লাহ নবী

Chif Editor

অনলাইন ডেস্ক :- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ঢাকা-৫ (ডেমরা ও যাত্রাবাড়ী) আসনের প্রার্থী নবীউল্লাহ নবী বলেছেন, ‘বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক। তিনি আজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গেছেন। বেগম জিয়া দেশের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, সাহসী ভূমিকা রেখেছেন- তা জাতি আজীবন মনে রাখবে।’

গতকাল রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় রাজধানীর ডেমরা থানার ৬৯নং ওয়ার্ডে এক দোয়া মাহফিল ও স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

নবীউল্লাহ নবী বলেছেন, দেশের ও গণতন্ত্রের স্বার্থই ছিল বেগম খালেদা জিয়ার কাছে সর্বাগ্রে। তিনি ছিলেন একজন অনুকরণীয় নেতা, যিনি আজীবন আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে আপসহীন সংগ্রাম করে গেছেন।

তিনি আরও বলেন, শহীদ জিয়াউর রহমান যে গণতন্ত্রের মশাল উনার হাতে দিয়েছিলেন, দেশনেত্রী তা তারেক রহমানের হাতে তুলে দিয়ে গেছেন। গণতন্ত্রের মা ও দেশনেত্রী বেগম জিয়ার ভাবনা ও আদর্শ ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাবে।

উল্লেখ্য, দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের সুদৃঢ়তা কামনা করা হয়। এ সময় ডেমরা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply