শিরোনাম
সেরা অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কৃত সাংবাদিক জুয়েল খন্দকার নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ পারস্য উপসাগরে ঢুকলেই যেকোনো মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়া হবে: ইরান ইরান নিয়ে সংলাপের আহ্বান এরদোয়ানের পশ্চিম পাপুয়ায় ৬ হাজার বছর ধরে বিলুপ্ত ভাবা পোসাম ও গ্লাইডারের সন্ধান প্রতিশোধ নিতে হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ‘সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার দায়িত্ব নিতে হবে’ প্রতিরোধ সক্ষমতা বাড়াতে চীন ও রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে পারে উত্তর কোরিয়া এবার যুদ্ধবিমান মোতায়েন করলো তুরস্ক ফুটবল স্টেডিয়ামে হামলা নিয়ে উত্তেজনা—ইরানের কড়া প্রতিক্রিয়া

সুখবর পেলেন ঢাকা-২ আসনের জামায়াত প্রার্থী

Chif Editor

অনলাইন ডেস্ক :- ঢাকা-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানির চতুর্থ দিনে কর্নেল (অব.) আবদুল হকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

এর আগে গত ৩ জানুয়ারি অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সংগঠন রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (রাওয়া) সভাপতি কর্নেল (অব.) আবদুল হকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছিল। ঢাকার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রেজাউল করিম মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় ওই সিদ্ধান্ত দেন।

একই সময়ে ঢাকা-২ আসনে বিএনপির প্রার্থী আমানউল্লাহ আমানসহ আরও দুজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

ঢাকা-২ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৯ হাজার ২১৫ জন। এ আসনে তিনজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন বিএনপির সাবেক চেয়ারপারসনের উপদেষ্টা ও দলীয় প্রার্থী আমানউল্লাহ আমান, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কর্নেল (অব.) আবদুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম।

Leave a Reply