শিরোনাম
মওদুদ আব্দুল্লাহ শুভ্র : সাংবাদিকতায় আইন গাঙচিল সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত পটিয়া স্টেশন রোড শাহী জামে মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত প্রেসক্লাবের ইফতার মাহফিলে এমপি সরোয়ার আলমগীর “বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় উঠে আসবে জনদুর্ভোগ ও সম্ভাবনার চিত্র” মমেক হাসপাতালে রোগীদের সেবার মানউন্নয়ন নিশ্চিত করার আহবান -ওয়াহাব আকন্দ এমপি অনুসন্ধানী সাংবাদিক হিরুকে হয়রানির চেষ্টা ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তার, নিন্দা ক্র্যাকের রানীশংকৈলে আধুনিক কৃষি বার্তা নিয়ে প্রযুক্তি মেলা শুরু কক্সবাজারে সাহরির সময় প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ কেন পদত্যাগ, ব্যাখ্যা দিলেন দুদক চেয়ারম্যান নারায়ণগঞ্জে জামিনে মুক্তির ঘণ্টাখানেক পর যুবককে কুপিয়ে হত্যা

নোয়াখালীতে ডাকাতির সময় গণধর্ষণ: গ্রেপ্তার ১

Chif Editor

অনলাইন ডেস্ক :- নোয়াখালীর সদর উপজেলার কালাধরা ইউনিয়নে ডাকাতির সময় সংঘটিত গণধর্ষণের ঘটনায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) একজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি ইউসুফ ওরফে রুবেল (৩৭), তিনি লক্ষ্মীপুর জেলার রামগতি থানার চরগাজী ইউনিয়নের চরলক্ষী গ্রামের আব্দুল হালিমের ছেলে। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে র‍্যাব-১১ (নোয়াখালী) ও র‍্যাব-৭ (চট্টগ্রাম) যৌথ অভিযানে সুধারাম মডেল থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব জানায়, গত বছরের ১১ জানুয়ারি রাত ২টার দিকে সদর উপজেলার কালাধরা ইউনিয়নে ডাকাতির সময় গণধর্ষণের ঘটনা ঘটে। এরপর সুধারাম মডেল থানায় মামলা দায়ের করা হয়। তদন্তের একপর্যায়ে তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দীর্ঘ অনুসন্ধান শেষে ইউসুফ রুবেলকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়।

নোয়াখালী  কার্যালয়ের কোম্পানি কামান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মুহিত কবীর সেরনিয়াবাত জানান, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply