শিরোনাম
সেরা অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কৃত সাংবাদিক জুয়েল খন্দকার নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ পারস্য উপসাগরে ঢুকলেই যেকোনো মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়া হবে: ইরান ইরান নিয়ে সংলাপের আহ্বান এরদোয়ানের পশ্চিম পাপুয়ায় ৬ হাজার বছর ধরে বিলুপ্ত ভাবা পোসাম ও গ্লাইডারের সন্ধান প্রতিশোধ নিতে হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ‘সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার দায়িত্ব নিতে হবে’ প্রতিরোধ সক্ষমতা বাড়াতে চীন ও রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে পারে উত্তর কোরিয়া এবার যুদ্ধবিমান মোতায়েন করলো তুরস্ক ফুটবল স্টেডিয়ামে হামলা নিয়ে উত্তেজনা—ইরানের কড়া প্রতিক্রিয়া

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার

Chif Editor

মানিকগঞ্জের শিবালয় উপজেলার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং হত্যা মামলাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি নাজমুল হুদা নয়ন (২৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৪ জানুয়ারি) রাতে গাজীপুর মহানগর এলাকার একটি স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে মানিকগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত নাজমুল হুদা নয়ন শিবালয় উপজেলার নিহালপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।

শিবালয় থানা পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় পাটুরিয়া ঘাট এলাকায় গুলিতে যুবদল নেতা রফিকুল ইসলাম নিহত হন। এ ঘটনায় ১৮ আগস্ট শিবালয় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় ৪৯ জনের নাম উল্লেখ করা হয়েছে, যার মধ্যে ২২ নম্বর আসামি হিসেবে নাজমুল হুদা নয়নের নাম রয়েছে।

পুলিশ আরও জানায়, ঘটনার পর থেকেই নাজমুল হুদা নয়ন আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে শিবালয় থানায় হত্যা মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে।

Leave a Reply