শিরোনাম
প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ‘আপনাদের মহব্বতকে শ্রদ্ধা করি, তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ’ ময়মনসিংহে ৬ এজাহারভুক্ত আসামী গ্রেপ্তারে ডিআইজি বরাবর আবেদন, প্রশাসনের ভূমিকা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন তেল না পেয়ে পাম্পকর্মীকেই ছুরিকাঘাত শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন বাহরাইনে ইরানের হামলায় অনেকে আহত: সেন্টকম ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি ইরানকে তুরস্কের কঠোর সতর্কবার্তা

নেত্রকোণায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত

Chif Editor

অনলাইন ডেস্ক :- মোবাইল কোর্ট পরিচালনায় বাধা দেওয়া এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটকে লাঞ্ছিত করার অভিযোগে নেত্রকোণার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) বিকেলে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে শনিবার বিকেলে লেঙ্গুরা বাজার এলাকায় চেয়ারম্যানের ভাই পারভেজ ভুঁইয়ার বিরুদ্ধে সরকারি জমিতে অবৈধভাবে ভবন নির্মাণের প্রমাণ পাওয়ায় উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে। এ সময় ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসদাচরণ করেন এবং মব সৃষ্টি করে অভিযুক্ত পারভেজ ভুঁইয়াকে ছেড়ে দিতে বাধ্য করেন বলে অভিযোগ ওঠে।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় প্রশাসন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে। এর পরিপ্রেক্ষিতেই সাইদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়। তবে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান মোবাইল ফোনে দাবি করেন, তিনি জনস্বার্থে ওই আচরণ করেছেন।

Leave a Reply