শিরোনাম
উন্নয়নের নামে আওয়ামী ভাইস চেয়ারম্যান ও স্বামীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, সিরিজ ০৭ দৈনিক সবুজ বাংলাদেশ সম্পাদক মোহাম্মদ মাসুদ এর জন্মদিন আজ ১০৪টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের খবরটি ভুয়া: গণশিক্ষা মন্ত্রণালয় গোপালগঞ্জে ৩৯৭ কেন্দ্রের মধ্যে ৩৮৫টিই ঝুঁকিপূর্ণ জামায়াতে ইসলামী ‘মহাপাপী’ ও ‘মুনাফেকের দল’: ফজলুর রহমান হাসিনা-কামালের সাজা বাড়াতে করা আপিল শুনানি ২৫ ফেব্রুয়ারি কেউ কখনো দেখেছেন মানুষের জন্য জামায়াত ১ টাকা ব্যয় করেছে, প্রশ্ন পার্থর হাদি হত্যার দায় স্বীকার করলো রুবেল তারা বলছে আজাদী, আমি বলবো গোলামী : জিএম কাদের নারায়ণগঞ্জ -৩ আসন থেকে সুপরিকল্পিত এক আধুনিক গড়ে তুলতে চানঃ আজহারুল ইসলাম মান্নান

কেউ কখনো দেখেছেন মানুষের জন্য জামায়াত ১ টাকা ব্যয় করেছে, প্রশ্ন পার্থর

Chif Editor

অনলাইন ডেস্ক :- মানুষকে আবেগ নয় বিবেক দিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ভোলা-১ আসনে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) প্রার্থী আন্দালিভ রহমান পার্থ। রোববার (১ ফেব্রুয়ারি) নিজ নির্বাচনী এলাকায় জনসভায় তিনি এই আহ্বান জানান।

পার্থ বলেন, ১৭ বছর পর একটা সুযোগ এসেছে, মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার, ভোট দেওয়ার। আপনারা আবেগ নয়, বিবেক দিয়ে ভোট দেবেন।’

তিনি বলেন, ‘জামায়াতে ইসলামীকে নিয়ে প্রশ্ন করতে চাই। আপনারা জীবনে কখনো এই জামায়াতে ইসলামীকে এই ভোলাতে দেখেছেন। নদী ভাঙন, করোনা, দান-খয়রাত, জাকাত কোনো একটা উপকারে আসতে দেখেছেন? জামায়াতের কোনো নেতাকে দেখেছেন, বন্যা হোক-ক্ষরা হোক—কোনো মানুষের কল্যাণে তারা কাজ করেছেন? মানুষের জন্য ১ টাকা তারা ব্যয় করেছেন? কোথাও দেখলাম না। কোনো মামলায় দেখলাম না। আর এখন পোলাপান নিয়ে বিস্কুট খাওয়ায়ে ভোট চান? বিস্কুট খাওয়াবে, চকলেট খাওয়াবে কিন্তু গলায় বেঁধে গেলে পানি খাওয়াবে না।’

পার্থ বলেন, ‘ভোলা-বরিশাল সেতু এখন প্রাণের দাবি হয়ে দাঁড়িয়েছেন। ভোলায় মেডিকেল কলেজ, ভালো স্কুল হয়নি চোরদের জন্য, দুর্নীতিবাজদের জন্য।’

Leave a Reply