
অনলাইন ডেস্ক :- গোপালগঞ্জ জেলায় মোট ৩৯৭টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৮৫টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাকি মাত্র ১২টি ভোটকেন্দ্রকে সাধারণ কেন্দ্র হিসেবে দেখানো হয়েছে।
এ অবস্থায় ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এমন পরিস্থিতিতে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কায় রয়েছেন ভোটাররা।
সাধারণ ভোটকেন্দ্রগুলো হলো— টুঙ্গিপাড়া উপজেলার কেড়াইলকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজ; কোটালীপাড়া উপজেলার কুরপালা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূণ্যবতী সরকারি প্রাথমিক বিদ্যালয়; মুকসুদপুর উপজেলার প্রভাকরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাড়লগাতী কে. এম. উচ্চ বিদ্যালয় ও শিমুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়; কাশিয়ানী উপজেলার গিরিশচন্দ্র উচ্চ বিদ্যালয় ও পিঙ্গুলিয়া ফাজিল মাদ্রাসা; এবং গোপালগঞ্জ সদর উপজেলার মহিলা ক্রীড়া কমপ্লেক্স, বীণাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বীণাপানি সরকারি উচ্চ বিদ্যালয়।


