শিরোনাম
কুমিল্লায় দুই লাখ টাকাসহ জামায়াত নেতা আটক জামায়াত ঘরানার সাংবাদিক ভাইয়েরা আজ জোরেশোরে একটা অভিযোগ করছেন: এম আব্দুল্লাহ সিদ্ধিরগঞ্জ ভোটকেন্দ্র সিল মারতে গিয়ে আটক সাবেক জামায়াত আমীর নারায়ণগঞ্জ শেষ মুহূর্তে বাজিমাত করতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কড়া নাড়ছে ঘরমুখো মানুষের ডল, এই নির্বাচনকে ঘিরে আড়াইহাজারে জামায়াত প্রার্থীর এজেন্ট মাহবুবুর রহমান নিখোঁজ থানায় জিডি নির্বাচনের আগে সিএনজির দৌরাত্ম্য, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার কার্ড ইস্যুতে টালবাহানা: ক্ষুব্ধ বরিশালের সাংবাদিক সমাজ জামায়াত নেতার গাড়িতে স্থানীয়দের তল্লাশি, ২ লাখ টাকা উদ্ধারের অভিযোগ

আড়াইহাজারে জামায়াত প্রার্থীর এজেন্ট মাহবুবুর রহমান নিখোঁজ থানায় জিডি

Chif Editor

দীপা আক্তার, ঢাকা প্রতিনিধি :- নারায়ণগঞ্জ ২,আড়াইহাজার আসনের জামায়াত প্রার্থী ইলিয়াস মোল্লার নির্বাচনী এজেন্ট মাহবুবুর রহমান “৩৫” নিখোঁজ হয়েছেন বলে তার পরিবার ও জামায়াতের ইসলামী র নেতা কর্মীদের থেকে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় বুধবার, “১১” ফেব্রুয়ারী দুপুরের দিকে জামায়াত নেতার ভাগিনা সাব্বির আড়াইহাজার থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি ( জিডি) করেন।নিখোঁজ মাহবুবুর রহমান আড়াইহাজার উপজেলায় মাহমুদপুর ইউনিয়ন এর ৮ নম্বর ওয়ার্ডের জামায়াতের সাংগঠনিক সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করেন।

নিখোঁজের ভাগিনা সাব্বির বলেন, দুপুর ১২টার সময় আমার মামা মাহবুবুর রহমান সঙ্গে বাসায় ফেরার পথে কথা হয়েছে। মামা মাহবুবুর রহমান বাড়িতে ফিরে না আসায় আমি আড়াইহাজার বাজার সহ আশপাশের বিভিন্ন জায়গা খোঁজা খোঁজি করে পাওয়া যায়নি, এবং আমার মামা মাহবুবুর রহমান ফোন নাম্বার এ বার বার কল করা হলেও কেউ ফোন রিসিভ করে নি।পরে তার হোয়াটসঅ্যাপ থেকে ইউনিয়ন জামায়াতের নেতাকর্মীদের উদ্দেশে এক বার্তা দেওয়া হয়েছে, সেখানে তার কথাবার্তা তাকে উদ্বিগ্ন মনে হয়েছে।

এবিষয়ে নারায়ণগঞ্জ -২ আড়াইহাজার আসেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী, ইলিয়াস মোল্লা জানান আমরা এখনো তার কোন খোঁজ খবর পায়নি, আমরা আইনশৃঙ্খলা বাহিনী থেকে সহায়তা চেয়েছি, আমাদের নেতা কর্মীরাও তাকে খোঁজা খোঁজি করছে।

নারায়ণগঞ্জ আড়াইহাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা “ওসি” মুহাম্মদ আলাউদ্দিন আমাদের কে জানান, আমরা অভিযোগ হাতে পেয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Leave a Reply