
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে ২টার দিকে পাংশা উপজেলা পরিষদের সামনের মার্কেট ও পৌর শহরের মাগুরাডাংগী এলাকায় এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে ফার্নিচার ব্যবসায়ী শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম ও মজিদ মেম্বারের দোকান পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায়। এদিন মাগুরাডাংগী গ্রামে আব্দুল খালেক বিশ্বাসের বাড়িতে আগুন লেগে পুড়ে ছাই হয়েছে ৪টি বসত ঘর।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, প্রতিদিনের মতো গতকাল রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাসায় গিয়েছিলাম। রাত আনুমানিক ২টার দিকে আগুন লাগার কথা শুনি। তার পর এসে দেখি, আমার সর্বনাশ হয়ে গেছে। দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।



