শিরোনাম
ঠাকুরগাঁওয়ে শহীদ দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে  জুলাই গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড জয় ও পলক: চিফ প্রসিকিউটর গাজা যুদ্ধ নিয়ে নীরবতায় সমালোচনার মুখে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র প্রদর্শনী স্কুলের ছুটি নিয়ে ধোঁয়াশা, যা বলছে শিক্ষা মন্ত্রণালয় হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানির সময়সূচিতে পরিবর্তন সংসদে গেলেও যা করতে পারবেন না টেকনোক্র্যাট মন্ত্রীরা ‘বিএনপি আগে আমার পদত্যাগ চাইলেও সময়ের সঙ্গে পরিস্থিতি বদলেছে’ অন্তর্বর্তী সরকারের নিয়োগ দেওয়া ভিসিদের ভবিষ্যৎ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী রমজানে নবীজি (সা.) যেসব দোয়া বেশি পড়তেন পবিত্র রমজান উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

বাংলাদেশ-পাকিস্তান ফেরি চলাচল, বাড়বে বাণিজ্য ও পর্যট

Chif Editor

অনলাইন ডেস্কঃ বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে বাণিজ্য ও পর্যটন সম্প্রসারণে ফেরি সার্ভিস চালু এবং সরাসরি শিপিং লাইন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার প্রকাশিত এক সরকারি বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

পাকিস্তানের সামুদ্রিক বিষয়ক ফেডারেল মন্ত্রী জুনাইদ আনোয়ার চৌধুরি ইসলামাবাদে বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসেন খানের সঙ্গে বৈঠকে দুই দেশের মধ্যে সামুদ্রিক সহযোগিতা জোরদার এবং অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে জারি করা বিবৃতিতে বলা হয়, প্রস্তাবিত ফেরি সার্ভিস চালু হলে দুই দেশের মধ্যে পর্যটন ও বাণিজ্য কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এছাড়া সরাসরি শিপিং লাইন চালু হলে দ্বিপাক্ষিক বাণিজ্যে নতুন গতি সঞ্চার হবে।

উভয় পক্ষ সামুদ্রিক সংযোগ বাড়ানোর মাধ্যমে আঞ্চলিক অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে বাণিজ্য ও পর্যটন সম্প্রসারণে ফেরি সার্ভিস চালু এবং সরাসরি শিপিং লাইন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার প্রকাশিত এক সরকারি বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

পাকিস্তানের সামুদ্রিক বিষয়ক ফেডারেল মন্ত্রী জুনাইদ আনোয়ার চৌধুরি ইসলামাবাদে বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসেন খানের সঙ্গে বৈঠকে দুই দেশের মধ্যে সামুদ্রিক সহযোগিতা জোরদার এবং অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে জারি করা বিবৃতিতে বলা হয়, প্রস্তাবিত ফেরি সার্ভিস চালু হলে দুই দেশের মধ্যে পর্যটন ও বাণিজ্য কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এছাড়া সরাসরি শিপিং লাইন চালু হলে দ্বিপাক্ষিক বাণিজ্যে নতুন গতি সঞ্চার হবে।

উভয় পক্ষ সামুদ্রিক সংযোগ বাড়ানোর মাধ্যমে আঞ্চলিক অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টে ফ্যাসিস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। এরই ধারাবাহিকতায় জানুয়ারিতে এক দশকেরও বেশি সময় পর ঢাকা ও ইসলামাবাদের মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালু হয়েছে।

সূত্র: আরব নিউজ

Leave a Reply