শিরোনাম
ঠাকুরগাঁওয়ে শহীদ দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে  জুলাই গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড জয় ও পলক: চিফ প্রসিকিউটর গাজা যুদ্ধ নিয়ে নীরবতায় সমালোচনার মুখে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র প্রদর্শনী স্কুলের ছুটি নিয়ে ধোঁয়াশা, যা বলছে শিক্ষা মন্ত্রণালয় হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানির সময়সূচিতে পরিবর্তন সংসদে গেলেও যা করতে পারবেন না টেকনোক্র্যাট মন্ত্রীরা ‘বিএনপি আগে আমার পদত্যাগ চাইলেও সময়ের সঙ্গে পরিস্থিতি বদলেছে’ অন্তর্বর্তী সরকারের নিয়োগ দেওয়া ভিসিদের ভবিষ্যৎ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী রমজানে নবীজি (সা.) যেসব দোয়া বেশি পড়তেন পবিত্র রমজান উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

রমজানে নবীজি (সা.) যেসব দোয়া বেশি পড়তেন

Chif Editor

অনলাইন ডেস্কঃ

মাহে রমজান মুসলিম উম্মাহর জন্য ইবাদত, আত্মশুদ্ধি ও দোয়া কবুলের বিশেষ মাস। হাদিসে এসেছে, এ মাসে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন এবং রোজাদারের দোয়া কবুল করেন। তাই রমজানজুড়ে দোয়া ও জিকিরে অধিক মনোযোগী থাকার তাগিদ দিয়েছেন বিশ্বনবি মুহাম্মদ (সা.)।

ধর্মীয় সূত্রে জানা যায়, রমজান শুরুর আগ থেকেই নবীজি (সা.) প্রস্তুতি নিতেন এবং বিভিন্ন সময় বিশেষ কিছু দোয়া পড়তেন। নিচে তা ধারাবাহিকভাবে তুলে ধরা হলো—

রমজান পাওয়ার দোয়া

রজব মাস থেকে তিনি পড়তেন—
اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ، وَشَعْبَانَ، وَبَلِّغْنَا رَمَضَانَ
উচ্চারণ: আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান, ওয়াবাল্লিগনা রমাদান।
অর্থ: হে আল্লাহ! রজব ও শাবান মাসে বরকত দান করুন এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন।
(মুসনাদে আহমদ, নাসায়ি)

রমজানের চাঁদ দেখে দোয়া

নতুন চাঁদ দেখলে তিনি পড়তেন—
اللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالأمْنِ وَالإيمانِ…
অর্থ: হে আল্লাহ! এ চাঁদকে আমাদের ওপর উদিত করুন নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সঙ্গে।
(সুনানে তিরমিজি)

রমজানজুড়ে চারটি আমলের তাগিদ

শাবানের শেষদিনের ভাষণে নবীজি (সা.) চারটি বিষয় বেশি করার নির্দেশ দেন—
১. আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ (তাওহিদের সাক্ষ্য)
২. আস্তাগফিরুল্লাহ (ক্ষমা প্রার্থনা)
৩. আসআলুকাল জান্নাহ (জান্নাত প্রার্থনা)
৪. আউজু বিকা মিনান নার (জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা)
(সহিহ ইবনে খুজাইমা)

রোজার নিয়ত

ইসলামি ফিকহ অনুযায়ী, নিয়ত অন্তরের সংকল্প; মুখে উচ্চারণ আবশ্যক নয়। প্রচলিত আরবি নিয়ত পড়া যায়, তবে নিয়ত না বললেও আন্তরিক সংকল্প থাকলেই রোজা আদায় হয়ে যায়। (ফতোয়া হিন্দিয়া, রদ্দুল মুখতার)

ইফতারের সময়ের দোয়া

ইফতার দোয়া কবুলের অন্যতম সময়। নবীজি (সা.) ইফতারের সময় পড়তেন—
اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ اَفْطَرْتُ
অর্থ: হে আল্লাহ! আপনার জন্যই রোজা রেখেছি এবং আপনার দেওয়া রিজিক দিয়ে ইফতার করছি।
(সুনানে আবু দাউদ)

ইফতারের পর তিনি বলতেন—
ذَهَبَ الظَّمَاءُ وَابْتَلَّتِ الْعُرُوقُ وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ
অর্থ: পিপাসা দূর হলো, শিরা-উপশিরা সিক্ত হলো এবং ইনশাআল্লাহ সওয়াব স্থির হলো।
(সুনানে আবু দাউদ)

অন্যের বাড়িতে ইফতার করলে

اَفْطَرَ عِنْدَكُمُ الصَّائِمُونَ…
অর্থ: রোজাদাররা যেন তোমাদের কাছে ইফতার করে, নেককাররা তোমাদের খাবার খায় এবং ফেরেশতারা তোমাদের জন্য দোয়া করে।
(মুসনাদে আহমদ)

শবে কদরের দোয়া

উম্মুল মুমিনিন আয়েশা (রা.) জানতে চাইলে নবীজি (সা.) শবে কদরে এই দোয়া পড়তে বলেন—
اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ كَرِيمٌ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي
অর্থ: হে আল্লাহ! আপনি মহান ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন—অতএব আমাকে ক্ষমা করুন।
(সুনানে তিরমিজি)

Leave a Reply