শিরোনাম
ঠাকুরগাঁওয়ে শহীদ দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে  জুলাই গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড জয় ও পলক: চিফ প্রসিকিউটর গাজা যুদ্ধ নিয়ে নীরবতায় সমালোচনার মুখে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র প্রদর্শনী স্কুলের ছুটি নিয়ে ধোঁয়াশা, যা বলছে শিক্ষা মন্ত্রণালয় হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানির সময়সূচিতে পরিবর্তন সংসদে গেলেও যা করতে পারবেন না টেকনোক্র্যাট মন্ত্রীরা ‘বিএনপি আগে আমার পদত্যাগ চাইলেও সময়ের সঙ্গে পরিস্থিতি বদলেছে’ অন্তর্বর্তী সরকারের নিয়োগ দেওয়া ভিসিদের ভবিষ্যৎ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী রমজানে নবীজি (সা.) যেসব দোয়া বেশি পড়তেন পবিত্র রমজান উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

‘বিএনপি আগে আমার পদত্যাগ চাইলেও সময়ের সঙ্গে পরিস্থিতি বদলেছে’

Chif Editor

অনলাইন ডেস্কঃ   বিএনপি আগে আমার পদত্যাগ চাইলেও সময়ের সঙ্গে পরিস্থিতি বদলেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

দায়িত্ব নেয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন মন্তব্য করেন তিনি।

খলিলুর রহমান বলেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণ করে ‘বাংলাদেশ আগে’ এমন পররাষ্ট্রনীতি নেবে সরকার।

রোহিঙ্গা প্রত্যাবাসনে চেষ্টা আরও বাড়বে বলে জানান খলিলুর রহমান। এছাড়া আরকান আর্মি ও মিয়ানমার সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি বলেও জানান তিনি।

নিজের ইচ্ছায় মন্ত্রী হননি তিনি। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ যারা করছে তাদের আবার ভোট গণনা করার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

এ সময় তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ মেনেই সাজানো হবে আসছে দিনের পররাষ্ট্রনীতি। সকল দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখলেও সবার আগে বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিকদের স্বার্থ দেখা হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন এ সরকারের ফরেন পলিসি জনগণের আকাঙ্খার ভিত্তিতেই হবে।

Leave a Reply