শিরোনাম
ঠাকুরগাঁওয়ে শহীদ দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে  জুলাই গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড জয় ও পলক: চিফ প্রসিকিউটর গাজা যুদ্ধ নিয়ে নীরবতায় সমালোচনার মুখে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র প্রদর্শনী স্কুলের ছুটি নিয়ে ধোঁয়াশা, যা বলছে শিক্ষা মন্ত্রণালয় হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানির সময়সূচিতে পরিবর্তন সংসদে গেলেও যা করতে পারবেন না টেকনোক্র্যাট মন্ত্রীরা ‘বিএনপি আগে আমার পদত্যাগ চাইলেও সময়ের সঙ্গে পরিস্থিতি বদলেছে’ অন্তর্বর্তী সরকারের নিয়োগ দেওয়া ভিসিদের ভবিষ্যৎ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী রমজানে নবীজি (সা.) যেসব দোয়া বেশি পড়তেন পবিত্র রমজান উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানির সময়সূচিতে পরিবর্তন

Chif Editor

অনলাইন ডেস্কঃ আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি ও রপ্তানির সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে বন্দরে কার্যক্রমের সময়সীমা পুনঃনির্ধারণ করা হয়েছে।

হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সংগঠনটির সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রমজান মাসে বন্দরে পণ্যবাহী ট্রাকের চলাচল ও জিরোপয়েন্টের কার্যক্রম বাংলাদেশ সময় বিকেল ৫টা পর্যন্ত চলবে। বৃহস্পতিবার থেকেই এই নতুন সময়সূচি কার্যকর হবে। মূলত রমজান মাসে শ্রমিক ও ব্যবসায়ীদের সুবিধার্থেই এই সমন্বয় করা হয়েছে বলে সংগঠন সূত্রে জানা গেছে।

তবে এই পরিবর্তন কেবল রমজান মাসের জন্যই প্রযোজ্য। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে পুনরায় আগের নির্ধারিত সময়সূচি অনুযায়ী বন্দরের নিয়মিত আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালিত হবে।

দেশের দ্বিতীয় বৃহত্তম এই স্থলবন্দর দিয়ে রমজান মাসে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবসায়ীরা বিশেষ প্রস্তুতি নিয়েছেন বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Leave a Reply