শিরোনাম
কুড়িগ্রাম সীমান্তে মাদকসহ দুই ভারতীয় নাগরিক ও এক বাংলাদেশি যুবককে আটক দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী রাজনৈতিক পরিচয়ে কেউ যেন চাঁদা নিতে না পারে: নুর আফগানিস্তান এখন ভারতের উপনিবেশে পরিণত হয়েছে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আমাদের হাত পাকিস্তানের ঘাড় পর্যন্ত পৌঁছাতে পারে: মুজাহিদ পঞ্চগড়ে নদ-নদীতে বেড়েছে বোরোর আবাদ, কিটনাশকে ধংস জীববৈচিত্র ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নতুন করে কাজ করছে সরকার নিজ এলাকায়: মির্জা ফখরুল চলমান মামলার আসামি চক্রের হুমকি-ষড়যন্ত্র অব্যাহত “প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন” নওগাঁয় সাংবাদিকের বিরুদ্ধে মানহানিকর ফেসবুক পোস্ট: থানায় অভিযোগ রাউজানে মুজিব হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আফগানিস্তান এখন ভারতের উপনিবেশে পরিণত হয়েছে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

Chif Editor

অনলাইন ডেস্কঃ   আফগানিস্তানের তালেবান প্রশাসন দেশটিকে ভারতের একটি ‘উপনিবেশে’ পরিণত করেছে বলে অভিযোগ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ইসলামাবাদের সামরিক হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, পাকিস্তান ও আফগানিস্তান এখন ‘পুরোদমে যুদ্ধের’ অবস্থায় রয়েছে।

পাকিস্তানের সামরিক বাহিনী রাজধানী কাবুলসহ আফগানিস্তানের বিভিন্ন শহরে বোমা হামলা চালানোর কয়েক ঘণ্টা পর তিনি এই মন্তব্য করেন। আসিফ দাবি করেন, ন্যাটো বাহিনী প্রত্যাহারের পর আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার আশা করা হয়েছিল, কিন্তু তালেবান সরকার ভারতের প্রক্সি হিসেবে কাজ করছে এবং সন্ত্রাসবাদকে উসকে দিচ্ছে।

তিনি আরও বলেন, পাকিস্তান সরাসরি ও মিত্রদেশগুলোর মাধ্যমে কূটনৈতিকভাবে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করেছে, তবে ‘ধৈর্যের বাঁধ ভেঙে গেছে’।

এদিকে ভারতের পক্ষ থেকে এসব অভিযোগের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অতীতে ইসলামাবাদ কাবুল-ইসলামাবাদ উত্তেজনায় নয়াদিল্লির সংশ্লিষ্টতার অভিযোগ তুললেও ভারত তা অস্বীকার করে আসছে।

২০২১ সালে বাস বিস্ফোরণে ৯ চীনা নাগরিকসহ ১৩ জন নিহতের ঘটনার জন্য পাকিস্তান ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা ‘র’ ও আফগানিস্তানের ন্যাশনাল ডিরেক্টরেট অভ সিকিউরিটিকে দায়ী করেছিল।

উত্তেজনা চরমে পৌঁছালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দুই প্রতিবেশী দেশকে আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর আহ্বান জানান।

Leave a Reply