শিরোনাম
এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত আটকে পড়া যাত্রীদের খোঁজে শাহাজালাল বিমানবন্দরে মন্ত্রী জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ দখল হওয়া সকল নদ-নদী ও খাল পুনরুদ্ধার করা হবে: ভূমি প্রতিমন্ত্রী দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী হরিপুরে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ-হত্যা: ভারতে পালানোর পরিকল্পনা করেছিল সেই নূরা সাইবার দলের কমিটি গঠন; সভাপতি মো. শাহীন চৌধুরী পাশা, সম্পাদক এম. জে সৌরভ আলোচিত ধর্ষণ ও হত্যাকাণ্ড: আমেনার সৎ বাবা আশরাফের বিরুদ্ধে পূর্বে ধর্ষণচেষ্টা ও গৃহবধূ হত্যা মামলার ভয়াবহ অতীত কুড়িগ্রাম সীমান্তে মাদকসহ দুই ভারতীয় নাগরিক ও এক বাংলাদেশি যুবককে আটক

এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত

Chif Editor

অনলাইন ডেস্কঃ  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে আবাহনী মাঠে এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর মূল অনুষ্ঠান শুরু হয়।

এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আয়োজক কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

আয়োজক কমিটির সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত ও সাদিয়া ফারজানা দিনার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলের সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, দলের যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ, এনসিপির দুই মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি ও সারজিস আলম। এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান, আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, শহীদ পরিবারের সদস্যরাসহ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সাংবাদিক, আইনজীবী ও পেশাজীবীরা।

Leave a Reply