শিরোনাম
ট্রাম্পকে ‘প্রতারণার মাধ্যমে’ যুদ্ধে জড়িয়েছেন নেতানিয়াহু: ইরানি পার্লামেন্ট স্পিকার হরমুজ প্রণালী খোলা রাখতে ‘ভয়াবহ বোমা হামলার’ হুমকি ট্রাম্পের মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নিরাপত্তা নিশ্চিতে পুলিশ প্রয়োজন: আইজিপি তিতুমীর কলেজে লক্ষ্মীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল ৪ বিভাগে বেশি বৃষ্টি হতে পারে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ, ময়নপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ছুটির দিনে অর্ধ কোটি টাকার নিয়োগ পরীক্ষা নিয়ে পরস্পর বিরোধী অবস্থানে ইউএনও এবং বিএনপি সভাপতি মনিরুল হক চৌধুরী বাংলাদেশ জাতীয় সংসদের প্যানেল স্পিকার নির্বাচিত রাণীশংকৈলে ঝড়ে ঘরের দেয়াল ধসে স্কুলছাত্রের মৃত্যু সংরক্ষিত নারী আসনে আলোচনায় ঠাকুরগাঁওয়ের মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা পারভীন

ট্রাম্পকে ‘প্রতারণার মাধ্যমে’ যুদ্ধে জড়িয়েছেন নেতানিয়াহু: ইরানি পার্লামেন্ট স্পিকার

Chif Editor

অনলাইন ডেস্কঃ  ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, চলমান যুদ্ধ প্রমাণ করেছে যে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো আঞ্চলিক দেশগুলোর জন্য নিরাপত্তা নয়, বরং হুমকি।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘মার্কিন ঘাঁটিগুলো কাউকে সুরক্ষা দেয় না—এগুলোই একটি হুমকি।’

তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন আঞ্চলিক মিত্রদের চেয়ে ইসরায়েলের স্বার্থকে বেশি গুরুত্ব দেয়। তার ভাষায়, যুক্তরাষ্ট্র “ইসরায়েলের জন্য সবাইকে বলি দেয় এবং ইসরায়েল ছাড়া অন্য কারও বিষয়ে তাদের কোনো উদ্বেগ নেই।’

এর আগে আরেকটি পোস্টে গালিবাফ দাবি করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে প্ররোচিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

তার মতে, নেতানিয়াহু ‘প্রতারণার মাধ্যমে’ ট্রাম্পকে এই যুদ্ধে জড়িয়েছেন।

সূত্র: আল-জাজিরা

Leave a Reply