শিরোনাম
হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানির সময়সূচিতে পরিবর্তন সংসদে গেলেও যা করতে পারবেন না টেকনোক্র্যাট মন্ত্রীরা ‘বিএনপি আগে আমার পদত্যাগ চাইলেও সময়ের সঙ্গে পরিস্থিতি বদলেছে’ অন্তর্বর্তী সরকারের নিয়োগ দেওয়া ভিসিদের ভবিষ্যৎ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী রমজানে নবীজি (সা.) যেসব দোয়া বেশি পড়তেন পবিত্র রমজান উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু বাংলাদেশ-পাকিস্তান ফেরি চলাচল, বাড়বে বাণিজ্য ও পর্যট তুরাগে এনসিপি নেতার ওপর সন্ত্রাসী হামলা, চাঁদা দাবির অভিযোগ আইনে গিয়েও নিরাপত্তাহীনতায় ভুগছেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী মওদুদ আব্দুল্লাহ

দোহারে কৃষি জমি থেকে মাটি কাটায় একজনের অর্থদ-

Chif Editor

ঢাকার দোহার উপজেলা কৃষি জমি থেকে মাটি কাটার অভিযোগে রাকিব দেওয়ান(৩৫) নামে একজনকে অর্থদ- প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম মুস্তাফিজুর রহমান উপজেলার কুসুমহাটি ইউনিয়নের কোঠাবাড়ী চক এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

দ-প্রাপ্ত রাকিব দেওয়ান বড় বাস্তা গ্রামের পান্নু দেওয়ানের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার কুসুমহাটি ইউনিয়নের কোঠাবাড়ী চক এলাকায় ফসলি জমি থেকে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম মুস্তাফিজুর রহমান অভিযান পরিচালনা করেন। এ সময় ফসলি জমি থেকে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনরত অবস্থায় রাকিব দেওয়ান নামে একজনকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় আটক রাকিব দেওয়ানকে ৬০ হাজার টাকা অর্থদ- প্রদান করেন। দোহার থানার পুলিশ অভিযানে সহযোগিতা করেন।
দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম মুস্তাফিজুর রহমান বলেন, অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply