শিরোনাম
সেরা অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কৃত সাংবাদিক জুয়েল খন্দকার নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ পারস্য উপসাগরে ঢুকলেই যেকোনো মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়া হবে: ইরান ইরান নিয়ে সংলাপের আহ্বান এরদোয়ানের পশ্চিম পাপুয়ায় ৬ হাজার বছর ধরে বিলুপ্ত ভাবা পোসাম ও গ্লাইডারের সন্ধান প্রতিশোধ নিতে হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ‘সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার দায়িত্ব নিতে হবে’ প্রতিরোধ সক্ষমতা বাড়াতে চীন ও রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে পারে উত্তর কোরিয়া এবার যুদ্ধবিমান মোতায়েন করলো তুরস্ক ফুটবল স্টেডিয়ামে হামলা নিয়ে উত্তেজনা—ইরানের কড়া প্রতিক্রিয়া

বিরামপুরে খাটের নিচে গাঁজা, ব্যবসায়ী গ্রেপ্তার

Chif Editor

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে দুই কেজি গাঁজাসহ সিরাজুল ইসলাম (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (০৩ জুলাই) রাতে উপজেলার কাটলা ইউনিয়নের দাউদপুর ব্যাপারীপাড়া এলাকা থেকে সিরাজুল ইসলামকে গাজাসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী সিরাজুল ইসলাম ওই এলাকার মৃত. তয়েজ উদ্দিনের ছেলে। পুলিশ জানান, সোমবার রাতে সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দাউদপুর ব্যাপারীপাড়া এলাকায় সিরাজুল ইসলামের বাড়িতে পুলিশ অভিযান চালায়। এসময় তার ঘর তল্লাশিকরে খাটের নিচ থেকে সাদা প্লাষ্টিকের বাজারের ব্যাগে কালো পলিথিন দিয়ে মোড়ানো দুই কেজি গাঁজা উদ্ধারসহ সিরাজুলকে গ্রেপ্তার করে পুলিশ।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি সিরাজুলকে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply