শিরোনাম
ময়মনসিংহে তরুণী ধর্ষণের অভিযোগে ৪ ঘন্টার মধ্যে পুলিশের অভিযানে ড্রাইভার শামীম গ্রেফতার ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন রণতরিতে আগুন বিশ্ববাজারে তেলের দাম বাড়লে যুক্তরাষ্ট্র প্রচুর অর্থ আয় করতে পারে: ট্রাম্প ঈদের ছুটিতে অনলাইন লেনদেনের বিশেষ সময় নির্ধারণ ট্রাম্পকে অনুতপ্ত না করা পর্যন্ত থামবে না তেহরান: লারিজানি মার্কিন রণতরি জেরাল্ড ফোর্ডে আগুন, আহত সেনাদের অবস্থা গুরুতর কুড়িগ্রামে প্রাইভেট পড়ানোর সময় ১০ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা সাংবাদিক রোমানা রহমানকে তার পেশাগত দায়িত্ব পালনকালে হুমকি থানায় জিডি মাধবপুরের ভুয়া ডাক্তার হাসান মনির আটক, গাড়ি থেকে মাদক উদ্ধার ৯০পিছ ইয়াবা নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে প্রতারণা ও অনৈতিক সম্পর্কের অভিযোগ

তেজগাঁও কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুনুর রশিদ পাঠান আর নেই

S M Rashed Hassan

আতিকুল ইসলাম, তেজগাঁও কলেজ প্রতিনিধিঃ
তেজগাঁও কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুনুর রশিদ পাঠান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১টায় রাজধানীতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

মরহুমের জানাজা আজ বুধবার (২৭ আগস্ট) বাদ জোহর তেজগাঁও কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজায় সহকর্মী শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শুভানুধ্যায়ী এবং স্থানীয় বিশিষ্টজনেরা অংশ নেবেন বলে জানা গেছে।

হারুনুর রশিদ পাঠান ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও শিক্ষাবিদ। দীর্ঘ কর্মজীবনে তিনি শিক্ষা বিস্তারে অসামান্য অবদান রেখে গেছেন। তেজগাঁও কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও প্রাক্তন সহকর্মীদের কাছে তিনি ছিলেন একজন অনুকরণীয় ব্যক্তিত্ব।

তাঁর মৃত্যুতে তেজগাঁও কলেজ পরিবার গভীর শোক প্রকাশ করেছে। কলেজ কর্তৃপক্ষ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, মরহুম হারুনুর রশিদ পাঠান মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Leave a Reply