শিরোনাম
সংরক্ষিত নারী আসন, তৃণমূলের আলোচনায় ঠাকুরগাঁও মহিলাদলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস হাইপারসনিক ছাড়াও তিন ধরনের অজানা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান পররাষ্ট্র উপদেষ্টা নিয়ে বিভ্রান্তি দূর করল জামায়াত মারা গেলেন আওয়ামী লীগের সাবেক এমপি প্যারিস ফ্যাশন উইকে আন্তর্জাতিক ডিজাইনারদের সঙ্গে র‍্যাম্পে হাঁটলেন প্রিয়তি এমপিও নীতিমালায় বড় পরিবর্তন পুকুর ভরাটের অভিযোগে মোবাইল কোর্টে জরিমানা,৭ দিনের মধ্যে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত

বিসিএসআইআর কল্যাণ পরিষদ নির্বাচনে তাসলিমা-হাসিবুল প্যানেলের জয়

S M Rashed Hassan

ইসমাইল চৌধুরী, চট্টগ্রাম:
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (BCSIR) চট্টগ্রাম শাখার কর্মচারী কল্যাণ পরিষদ (ইউনিয়ন) ২০২৫ সালের নির্বাচন বুধবার (৩ সেপ্টেম্বর) শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। এবারের নির্বাচনে তাসলিমা-হাসিবুল পরিষদ পূর্ণ প্যানেলে ছাতা মার্কায় বিপুল ভোটে জয়লাভ করে।

নির্বাচনে কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সমর্থনের মাধ্যমে প্যানেলটি প্রমাণ করেছে, নতুন নেতৃত্বের উপর কর্মীদের আস্থা ও বিশ্বাস দৃঢ়। নির্বাচিত প্রতিনিধিরা এর আগে থেকেই বিভিন্ন সেবামূলক এবং সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সংগঠনে একটি ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন।

নবনির্বাচিত প্যানেলের নেতৃবৃন্দের মধ্যে সভাপতি পদে তাসলিমা আক্তার, সহ-সভাপতি পদে আব্দুল খালেক, সাধারণ সম্পাদক পদে হাসিবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে সাজ্জাদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক পদে সুমাইয়া আহমেদ আশা, দপ্তর সম্পাদক পদে আহমেদ নুর রনি, কোষাধ্যক্ষ পদে শফিউল আলম, সদস্য পদে আছাদুর রহমান (জুয়েল) এবং বুলবুল বিন সহিদ নির্বাচিত হয়েছেন।

বিজয়ের পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি তাসলিমা আক্তার বলেন, “এই বিজয় শুধু আমাদের নয়, এটি সকল সহকর্মীর সম্মিলিত বিজয়। আমরা প্রতিশ্রুতি দিয়েছি, কর্মচারীদের অধিকার, সুযোগ-সুবিধা ও কল্যাণকর জন্য কাজ করব এবং আমরা তাতে অটল থাকব।”

সাধারণ সম্পাদক হাসিবুল আলম বলেন, “এই জয় আমাদের দায়িত্ব অনেকগুণ বাড়িয়ে দিয়েছে। আমরা আগামীতে কর্মচারীদের স্বার্থ রক্ষায় নিরলসভাবে কাজ করে যাব ইনশাল্লাহ।”

Leave a Reply